Dhaka ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা

  • Reporter Name
  • Update Time : ০৯:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৬ Time View

ভারত এবং পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের দিন দিন অবনতি হচ্ছে। যার প্রভাব পড়ছে ক্রিকেটেও। ফলে ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারত থেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। অস্ট্রেলিয়ার দৈনিক ‘দ্য এজ’ এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যদি ভারত থেকে এই দুটি মেগা টুর্নামেন্ট সরে যায়, তা হলে বিকল্প আয়োজকের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। যারা এর আগে ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ সফল ভাবে আয়োজন করেছিল। ভারত ও পাকিস্তান আইসিসির সঙ্গে একটি চুক্তি করে রেখেছে যেখানে বহুদেশীয় প্রতিযোগিতায় কোনো দেশই একে অপরের দেশে গিয়ে খেলবে না। ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে গিয়ে খেলতে রাজি হয়নি ভারত। তারপরেই এই চুক্তি হয়েছিল। আপাতত ২০২৭ সাল পর্যন্ত এই চুক্তি রয়েছে। কিন্তু পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে, তাতে ২০২৭ সালের পরেও এই হাইব্রিড মডেলেই দুই দলের খেলা হতে পারে। দ্য এজের দাবি, হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজন করতে রাজি নয় আইসিসি। কারণ, দুই দলের যাতায়াতের সমস্যা হয়। শুধু এই ম্যাচটির জন্য দুই দলকে অতিরিক্ত যাতায়াত করতে হয়। নতুন করে হোটেলের ব্যবস্থা করতে হয়। এসবের ফলে খরচও বাড়ে। আইসিসি এই জটিলতা চাইছে না। ফলে তারা ভারতে টুর্নামেন্ট না করার পক্ষে। তবে, ভারতে খেলা হলে দর্শক ও অন্যান্য দিক থেকে আইসিসির আয়ের পরিমাণ বাড়বে।

Tag :
About Author Information

জনপ্রিয়

ভারত থেকে বিশ্বকাপ সরে যাওয়ার আশঙ্কা

Update Time : ০৯:০৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬