Dhaka ০৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়ামালের পেনাল্টি মিস, জিরোনার কাছে হারলো বার্সা

  • Reporter Name
  • Update Time : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৯ Time View

রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শীর্ষে বসেছিল রিয়াল মাদ্রিদ। জিরোনার মাঠে জিতে তাদেরকে টপকে যাওয়ার সুযোগ ছিল বার্সেলোনার। কিন্তু তারা লা লিগা টেবিলের শীর্ষে ফিরতে পারল না। দুই কাতালান প্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে উভয় দলের রাফিনহা ও ভ্লাদিস্লাভ ভানাত গোলের কাছাকাছি ছিলেন। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে বার্সা একটি পেনাল্টি পেলেও লামিনে ইয়ামালের স্পট কিকটি পোস্টে লেগে ফিরে আসে। বিরতির পর কুবার্সির হেডার থেকে আসা গোল কয়েক মিনিটের ব্যবধানে শোধ দেন থমাস লেমার। নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে বেলত্রানের গোলে জিরোনা জয় নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে ইয়ামালকে ফাউল করে জোয়েল রোকা লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দল নিয়ে খেলা শেষ করে জিরোনা। বার্সা এখন লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের (৬০) চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে। ২৪ ম্যাচ শেষে ৫৮ পয়েন্ট তাদের। চোট কাটিয়ে রাফিনহা শুরুর একাদশে ফেরেন। শুরু থেকে মাঠজুড়ে সক্রিয় ছিলেন তিনি। এই ব্রাজিলিয়ান দ্রুতগতিতে ছুটে আসা ইয়ামালের দিকে একটি নিচু পাস বাড়ান। কিন্তু স্প্যানিশ তারকা বাঁকানো শটে পোস্টের পাশ দিয়ে মারেন। জিরোনা বলের দখল নিতে শুরু করলেও বার্সা আক্রমণ অব্যাহত রাখে। রাফিনহার একটি শট লক্ষ্যভ্রষ্ট হয় এবং ইয়ামালের একটি চিপ শট সরাসরি পাওলো গাজানিগার হাতে চলে যায়। স্বাগতিকদের আরেকটি আশা জাগানো আক্রমণ থেকে ভিক্টর সিগানকভ বল বাড়ান ভানাতের দিকে, কিন্তু তার স্ট্রাইকটি জোয়ান গার্সিয়া রুখে দেন। ফেরান তোরেসের একটি শট পোস্টের বাইরে দিয়ে যায় এবং রাফিনহা বিপদ তৈরি করতে থাকেন। তার একটি শক্তিশালী শট ক্রসবারের সামান্য ওপর দিয়ে চলে যায়। তবে জিরোনা পাল্টা আক্রমণে হুমকি দিচ্ছিল। ব্রায়ান গিল একটি চমৎকার পাস দেন, ভানাত রক্ষণভাগ ভেঙে ভেতরে ঢ়ুকে গার্সিয়াকে নিচু সেভ করতে বাধ্য করেন। প্রথমার্ধের শেষের দিকে উভয় দলই দারুণ সুযোগ পেয়েছিল। বঙ্রে প্রান্ত থেকে সিগানকভের ফ্রি কিক বারের ওপর দিয়ে চলে যায় এবং মুহূর্ত পরেই রাফিনহার শট পোস্টে আঘাত করে। প্রথমার্ধের ইনজুরি টাইমে ডেলি ব্লাইন্ড দানি ওলমোকে ফাউল করলে বার্সা পেনাল্টি পায়। কিন্তু ইয়ামাল স্পট কিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন। অবশেষে ৫৯ মিনিটে সফরকারীরা গোলের দেখা পায়। জুলেস কুন্দের ক্রস থেকে বঙ্ েথাকা কুবার্সি হেডের সাহায্যে বল জালে পাঠালে এগিয়ে যায় বার্সা। মাত্র দুই মিনিট পরেই জিরোনা সমতা ফেরায়। ভানাতের বাড়ানো নিচু পাস থেকে লেমার সহজেই বল জালে ঠেলে দেন। স্বাগতিকরা এরপর আরও চেপে ধরার চেষ্টা করে, তবে গার্সিয়া রোকার হেডার এবং সিগানকভের শট দারুণভাবে রুখে দেন। বার্সা গোলরক্ষক এরপর একটি চমৎকার ডাবল সেভ করেন। প্রথমে ইভান মার্টিনের শট প্রতিহত করেন এবং পরে ভানাতের শট আটকে দেন। এর কয়েক মিনিট পর রোকার কাছের পোস্টের শটও গার্সিয়া আটকে দেন। ৮৬ মিনিটে স্বাগতিকরা এগিয়ে যায়। বেলত্রান বলটি নিচু দিয়ে কোনাকুনি শটে জালে পাঠান। বিল্ড-আপে কুন্দেকে ফাউল করার দাবি বার্সা জানালেও গোলটি বহাল থাকে। রবার্ট লেভানডোভস্কির একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। অতিরিক্ত সময়ের নবম মিনিটে রোকা লাল কার্ড দেখেন। কোপা দেল রেতে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হারের পর বার্সা টানা দ্বিতীয় পরাজয়ের স্বাদ পেল।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইয়ামালের পেনাল্টি মিস, জিরোনার কাছে হারলো বার্সা

Update Time : ১০:২৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬