সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইফতারের বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিলো ইংলিশ প্রিমিয়ার লিগ

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন রমজানে মুসলিম ফুটবলারদের জন্য আবারও বিশেষ উদ্যোগ নিচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দিতে প্রিমিয়ার লিগ ও ইংলিশ ফুটবল লিগের (ইএফএল) ম্যাচে দেওয়া হবে সংক্ষিপ্ত বিরতি। ইংল্যান্ডে সূর্যাস্তের সময় ৫টা থেকে ৭টার মধ্যে হওয়ায় মূলত শনিবারের এবং রোববারের ম্যাচগুলোতেই এই বিরতি প্রয়োজন হতে পারে। তবে চলমান আক্রমণের মধ্যে খেলা থামানো হবে না এবং এই বিরতি কোনোভাবেই ট্যাকটিক্যাল টাইম-আউট বা দলীয় ড্রিংকস ব্রেক হিসেবে ব্যবহার করা যাবে না। ম্যাচের আগে দুই দল ও কর্মকর্তারা আলোচনা করে সম্ভাব্য বিরতির সময় নির্ধারণ করবেন। ২০২১ সালে প্রথমবারের মতো এই উদ্যোগ নেওয়া হয়। ওই বছর এপ্রিল মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের খেলায় গোল-কিকের সময় খেলা থামিয়ে ওয়েসলি ফোফানা ও শেখু কুয়াতের মতো মুসলিম ফুটবলারদের রোজা ভাঙার সুযোগ দেওয়া হয়েছিল। ২০২৩ সালে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক এভারটন মিডফিল্ডার আবদুলাই দুকুরে বলেন, “প্রিমিয়ার লিগে আপনি নিজের ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন। আমি প্রতিদিন রোজা রাখি, একদিনও মিস করি না। ক্লাব সব ধরনের সহযোগিতা করে, এমনকি ভ্রমণের সময়ও আমাদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা থাকে।’’


এই বিভাগের আরো খবর