Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইনজুরিতে ছিটকে গেলেন ব্রেসওয়েল

  • Reporter Name
  • Update Time : ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৪ Time View

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকলেও মাঠে নামা হয়নি মাইকেল ব্রেসওয়েলের। বিশ্বকাপের আগে থেকেই চোটে ভুগছিলেন এই তারকা ক্রিকেটার। গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পান ব্রেসওয়েল। ওই ম্যাচে অপরাজিত ২৮ রান করলেও পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। এরপর ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি এই ক্রিকেটার। ব্রেসওয়েলকে বিশ্বকাপ স্কোয়াডে রাখলেও প্রথম তিন ম্যাচে একাদশে ছিলেন না তিনি। নতুন করে পাওয়া চোট তাকে বিশ্বকাপ থেকেই ছিটকে দিয়েছে। অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন ৩৫ বছর বয়সী এই অলরাউন্ডার। ব্রেসওয়েলের পরিবর্তে নিউজিল্যান্ড দলে নিয়েছে স্পিনার কোল ম্যাককঞ্চিকে। এ বিষয়ে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনও মিলেছে। এর আগে বিশ্বকাপ স্কোয়াডে না থাকলেও ভ্রমণ রিজার্ভ হিসেবে দলে ছিলেন ম্যাককঞ্চি। ১৪ বছর ক্যারিয়ারে ঘরোয়া ক্রিকেটে ক্যান্টাবুরি কিংসের হয়ে ১৩৩টি টি-টোয়েন্টি খেলার পাশাপাশি নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে সাত উইকেট শিকার করেছেন কোল ম্যাককঞ্চি। দেশটির হয়ে ২০২১ সালে বাংলাদেশ সফরে অভিষেক হয় তার। সেখানে ৭ উইকেট শিকার করে কিউইদের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হন এই স্পিনার।

Tag :
About Author Information

জনপ্রিয়

ইনজুরিতে ছিটকে গেলেন ব্রেসওয়েল

Update Time : ১০:২৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬