Dhaka ০৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালো বিসিবি

  • Reporter Name
  • Update Time : ১০:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৩ Time View

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় মো. আমিনুল হককে আন্তরিক অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক এই জাতীয় ফুটবলার ও অধিনায়কের নতুন এই দায়িত্ব গ্রহণকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য একটি ইতিবাচক এবং গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছে বোর্ড। বিসিবি এক বিবৃতিতে জানায়, মাঠের লড়াইয়ে আমিনুল হকের নেতৃত্ব এক সময় দেশের তরুণ ক্রীড়াবিদ ও সমর্থকদের দারুণভাবে অনুপ্রাণিত করেছিল। জাতীয় ফুটবল দলের সাবেক এই সফল অধিনায়কের হাত ধরে ক্রীড়া প্রশাসনের এই শীর্ষ পদে একজন অভিজ্ঞ খেলোয়াড়ের আসা ক্রীড়া সংশ্লিষ্ট সবার জন্য আনন্দের খবর। সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলার অভিজ্ঞতা মাঠের বাইরেও ক্রীড়া উন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে বিসিবি। নতুন প্রতিমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমিনুল হকের মতো একজন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া বাংলাদেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। তিনি জাতীয় ফুটবল দলকে অত্যন্ত গর্বের সাথে নেতৃত্ব দিয়েছেন। তাই অ্যাথলেটদের বাস্তবতা, চ্যালেঞ্জ এবং প্রত্যাশাগুলো তিনি খুব কাছ থেকে বোঝেন। আমি আত্মবিশ্বাসী যে, একজন খেলোয়াড় হিসেবে তার এই দীর্ঘ অভিজ্ঞতা সব ধরণের খেলাধুলার প্রসারে ইতিবাচক প্রভাব ফেলবে।’ বিসিবি সভাপতি আরও বলেন, ‘দেশের সব স্তরে খেলাধুলার মানোন্নয়ন এবং অ্যাথলেটদের জন্য নতুন সুযোগ সৃষ্টিতে নতুন প্রতিমন্ত্রীর সাথে এবং মন্ত্রণালয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ।’

Tag :
About Author Information

জনপ্রিয়

নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে অভিনন্দন জানালো বিসিবি

Update Time : ১০:১৮:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬