মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অস্ট্রেলিয়ায় বিসিবি সভাপতি বুলবুল

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

স্পোর্টস: বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জরুরি ও পারিবারিক কাজে অস্ট্রেলিয়ার মেলবোর্নে গেছেন। দায়িত্বে থেকেই তিনি দেশ ছেড়েছেন এবং কাজ শেষে দ্রুত ফিরে আসবেন বলে জানিয়েছেন। পরিচালকদের পাঠানো বার্তায় নিজ নিজ কমিটির কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যাওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।
গতকাল সোমবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থানকালে তিনি জানান, কয়েক দিনের জন্য অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। তিনি বলেন, “আমি জরুরি কাজে কয়েক দিনের জন্য সেখানে যাচ্ছি। কাজ শেষ হলে ইনশাহআল্লাহ আবার তাড়াতাড়ি ফিরবো।”

দেশ ছাড়ার আগে বিসিবি পরিচালকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তা দিয়ে বুলবুল জানান, বিদেশে থাকলেও তিনি অনলাইনে সক্রিয় থাকবেন। প্রয়োজনে তার সহযোগিতা পাওয়া যাবে। আসন্ন পবিত্র রমজান উপলক্ষে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। বার্তায় লিখেছেন, “আমি শিগগিরই ফিরব।”

জাতীয় নির্বাচনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের আবহে তার এই সফর নতুন আলোচনা তৈরি করেছে। নতুন সংসদ সদস্যদের শপথ এবং মন্ত্রীসভা ঘোষণার প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন রয়েছে। বিভিন্ন সময়ে বিসিবির নানা ইস্যুতে রাজনৈতিক অঙ্গনের সমালোচনাও সামনে এসেছে।
এর আগে বুলবুলের অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার গুঞ্জন উঠলেও তিনি তখন দেশ ছাড়েননি। এবার নিজেই সফরের কথা নিশ্চিত করেছেন। জানা গেছে, মেলবোর্নে তার পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে। দুই ছেলে সেখানে পড়াশোনা করছে এবং স্ত্রী কর্মজীবনে যুক্ত আছেন। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি আইসিসিতে গেম ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করেছেন।
বিসিবির একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিশ্বকাপ সংক্রান্ত নানা ইস্যু সামাল দিতে গিয়ে সাম্প্রতিক সময়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন সভাপতি। এখন পারিবারিক প্রয়োজনে সংক্ষিপ্ত এই সফর। সপ্তাহখানেকের মধ্যেই তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে।

 


এই বিভাগের আরো খবর