Dhaka ০৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

স্যালফোর্ডের বিরুদ্ধে জয় পেলো সিটি

  • Reporter Name
  • Update Time : ১১:৫৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

জানুয়ারিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর নিজের প্রথম গোলের দেখা পেলেন মার্ক গেহি। তার গোলেই এফএ কাপের চতুর্থ রাউন্ডে স্যালফোর্ডের বিরুদ্ধে ২-০ ব্যবধানে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত শনিবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে যেমনটা সহজ হবে ভাবা হয়েছিল সিটির জয়, ততটা মোটেও হয়নি। আলফি ডরিংটনের আত্মঘাতী গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল সিটি। কিন্তু ব্যবধান বাড়াতে বা নিজেদের দ্বারা কোনো গোল পেতে চতুর্থ স্তরের দল স্যালফোর্ডের বিপক্ষে সময় লেগেছে ম্যাচের ৮১ মিনিট। রায়ান শেরকির পাস থেকে ট্যাপ-ইনে জালের দেখা পান ডিফেন্ডার গেহি। সিটির জার্সিতে এটিই তার প্রথম গোল। স্যালফোর্ড এবারই প্রথম এফএ কাপের চতুর্থ রাউন্ডে খেলার সুযোগ পেয়েছে। গতবার তৃতীয় রাউন্ডে সিটির বিপক্ষেই ৮-০ গোলে বিধ্বস্ত হয়েছিল। ম্যাচের শুরুতেই অপ্রত্যাশিত ঘটনা। ষষ্ঠ মিনিটে রায়ান আইত-নুরির ক্রস ওমর মারমুশের দিকে যাওয়ার সময় তা কাটাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন স্যালফোর্ডের ডরিংটন। শুরুতেই এগিয়ে যাওয়ায় বড় ব্যবধানে জয়ের স্বপ্ন দেখেছিল সিটি সমর্থকেরা। তবে বাস্তবে প্রথমার্ধে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি পেপ গার্দিওলার দল। বরং বেন উডবার্ন ও কেলি এন’মাইয়ের কয়েকটি বিপজ্জনক আক্রমণ ঠেকিয়ে দলকে বিপদমুক্ত রাখেন গোলকিপার জেমস ট্রাফোর্ড।

Tag :
About Author Information

জনপ্রিয়

স্যালফোর্ডের বিরুদ্ধে জয় পেলো সিটি

Update Time : ১১:৫৪:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬