Dhaka ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শোহাইব খানের ঝড়ো ইনিংসে জয় পেলো আরব আমিরাত

  • Reporter Name
  • Update Time : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ Time View

শেষ তিন ওভারে দরকার ৩৯। হাতে ৬ উইকেট থাকলেও বেশ চাপে পড়ে গিয়েছিল সংযুক্ত আরব আমিরাত। সেখান থেকে স্নায়ু ধরে রেখে ম্যাচ জেতানো এক ইনিংস খেললেন শোহাইব খান। দুই ওভারে চার বাউন্ডারি আর এক ছক্কায় ম্যাচ বের করে নিয়ে আসেন তিনি। দিল্লিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ৫ উইকেট আর ২ বল হাতে রেখে কানাডাকে হারিয়েছে আরব আমিরাত। টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫০ রান তুলেছিল কানাডা। নভনিত ধালিওয়াল ২৪ বলে করেন ৩৪ রান। হার্শ থাকের ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। জুনায়েদ সিদ্দিকী ৩৫ রানে নেন ৫ উইকেট। জবাবে ১৯.৪ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় আরব আমিরাত। ২৯ বলে ৪টি করে চার-ছক্কায় ৫১ রানে আউট হন। আরিয়ানশ শর্মা ৫৩ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। ১৪ রানে ৩টি উইকেট শিকার করেন কানাডার সাদ বিন জাফর।

Tag :
About Author Information

জনপ্রিয়

শোহাইব খানের ঝড়ো ইনিংসে জয় পেলো আরব আমিরাত

Update Time : ১১:৪৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬