Dhaka ০৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হারের পর এবার জরিমানা গুনতে হলো নবীকে

  • Reporter Name
  • Update Time : ১২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩২ Time View

আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে জরিমানা গুনতে হলো আফগানিস্তানের অলরাউন্ডার মোহাম্মদ নবীকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচের পর তার ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে আইসিসি। আইসিসি জানায়, নবী লেভেল-১ অপরাধে দোষী প্রমাণিত হয়েছেন। তিনি আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন। এই ধারাটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। ঘটনাটি ঘটে আফগানিস্তানের ইনিংসের ১৪তম ওভারের শুরুতে। সে সময় দক্ষিণ আফ্রিকার পেসার লুঙ্গি এনগিদির পরা একটি রিস্টব্যান্ড নিয়ে মাঠের আম্পায়ারদের সঙ্গে তর্কে জড়ান নবী। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান মধ্যকার ম্যাচটি ছিল রোমাঞ্চে ভরা। ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১৮৭ রান করে প্রোটিয়ারা। জবাবে আফগানিস্তানও করে ১৮৭ রান। সুপার ওভারে আফগানদের করা ১৭ রানের জবাবে দক্ষিণ আফ্রিকাও করে ১৭ রান। তবে দ্বিতীয় সুপার আর পেরে উঠেনি আফগানরা।

Tag :
About Author Information

জনপ্রিয়

হারের পর এবার জরিমানা গুনতে হলো নবীকে

Update Time : ১২:০৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬