বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফকিরহাটে উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন ভোটাররা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
1-4608x3466-1-0#

ফকিরহাট  প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়ে শান্তিপূর্নভাবে ভোটগ্রহন শেষ হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে ভোটাররা কেন্দ্রে আসা শুরু করেন। পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন ভোটাররা।

সকাল থেকে উপজেলার মানসা-বাহিরদিয়া, বুড়িরবটতলা, নলধা কেন্দ্র সহ বেশ কিছু কেন্দ্রে ভোটারদের দীর্ঘলাইন লক্ষ্য করা গেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি দেখা গেছে চোখে পড়ার মত।

নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে (ফকিরহাট-মোল্লাহ-চিতলমারী) মোট ৮ জন প্রার্তী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা হলেন

বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির র প্রার্থী স. ম. গোলাম সরোয়ার (নাঙ্গল), আমার বাংলাদেশ পার্টির প্রার্থী মো: আমিনুল ইসলাম (ঈগল), বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী এম. ডি. শামসুল হক (হারিকেন), বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল এর প্রার্থী আ. সবুর শেখ (পাঞ্জা), স্বতন্ত্র¿ প্রার্থী এম এ এইচ সেলিম (ঘোড়া) ও স্বতন্ত্র¿ প্রার্থী শেখ মো: মাছুদ রানা (ফুটবল)।

এই  আসনের মোট ভোটার তিন লাখ ৭৫ হাজার ৫৬০ জন। এরমধ্যে ফকিরহাট উপজেলায় ভোটার সংখ্যা ১লাখ ২৮হাজার ১২৭জন। তারমধ্যে পুরুষ ভোটার ৬২ হাজার ৯১৮জন। নারী ভোটার ৬৫ হাজার ৯০২ জন। এছাড়া অত্র উপজেলায় পোষ্টাল ভোট রয়েছে ৯৬৪জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র-৫২টি, বুথের সংখ্যা ২৬০টি। প্রিজাইডিং অফিসার হিসেবে ৫২জন, সহকারী প্রিজাইডিং অফিসার ২৬০জন এবং পোলিং অফিসার ৫২০জন দায়িত্ব পালন করবেন।

বাহিরদিয়া-মানসা স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান জানান, সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহন শুরু হয়েছে। এখনপর্যন্ত শান্তির্পর্নভাবে ভোট গ্রহন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভিক রয়েছে।

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্রিং অফিসার সুমনা আইরিন বলেন,, ফকিরহাট উপজেলা সর্বত্রই শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছে। ভোটের মাঠে ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম হিসেবে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ান মাঠে রয়েছে।


এই বিভাগের আরো খবর