Dhaka ০৮:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেসক্লাবের শৌচাগার থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের লাশ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View

রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ দিকে পুলিশ বলছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আলী মামুদ দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন সৎ সহজসরল সংবাদিক হিসেবে পরিচিত।

Tag :
About Author Information

প্রেসক্লাবের শৌচাগার থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের লাশ উদ্ধার

Update Time : ১০:৪৯:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬