Dhaka ০৮:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফের জুটি বাঁধছেন আহান-অনীত

  • Reporter Name
  • Update Time : ০৭:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
  • ৯ Time View

রূপালি পর্দায় তোলপাড় সৃষ্টি করেছিল ‘সাইয়ারা’। মোহিত সুরির পরিচালনায় আহান পান্ডে ও অনীত পাড্ডার সেই রসায়ন দর্শকরা বেশ প্রশংসা করেছিলেন। বঙ্ অফিসে ঝড় তোলা সেই জুটিকে ঘিরেই এবার নতুন খবর। পরিচালক মোহিত সুরির হাত ধরেই আবারও বড় পর্দায় একসঙ্গে ফিরছেন আহান ও অনীত। যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) প্রযোজনায় নাম ঠিক না হওয়া এই রোমান্টিক ছবির ঘোষণা আসতেই বলিপাড়ায় শুরু হয়েছে হইচই। ‘সাইয়ারা’র আকাশচুম্বী সাফল্যের পর এই জুটির প্রত্যাবর্তনকে ঘিরে বড় বাজি ধরছে প্রযোজনা সংস্থাটি। নতুন ছবি প্রসঙ্গে পরিচালক মোহিত সুরি আবেগঘন এক বিবৃতিতে বলেন, ‘আমার কাছে সব সময়ই মূল বিষয় হলো প্রেমের গল্প। ভালোবাসা গভীর হওয়া উচিত, আর সে কারণেই একজন গল্পকার হিসেবে আমি এমন গল্পই বলার চেষ্টা করি। হয়তো এই সবকিছু আগে থেকেই লেখা ছিল। যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি বলেন, ‘মোহিতের সঙ্গে কাজ করা মানে শুধু সিনেমা বানানো নয়, এটি একটি অনুভূতিকে তুলে ধরার চেষ্টা। ‘সাইয়ারা’ ছিল এমনই একটি মুহূর্ত যা আমি সব সময় অনুভব করি। এখন যেহেতু আমরা আবার একসঙ্গে কাজ করছি, আমরা আরও বেশি ভালো এবং নিরাপদ কিছু খুঁজছি। আমাদের ছবিতে আহান এবং অনীতকে পেয়ে আমরা অত্যন্ত খুশি।’ বর্তমানে এই জুটির হাতে রয়েছে আরও বেশ কিছু বড় কাজ। আহান পান্ডে চুক্তিবদ্ধ হয়েছেন আলী আব্বাস জাফরের একটি প্রজেক্টে। অন্যদিকে অনীতকে দেখা যাবে ‘শক্তি শালিনী’ নামক একটি হরর কমেডিতে, যেখানে তার সঙ্গে থাকছেন নানা পাটেকর, বিশাল জেঠওয়া এবং বিনীত কুমার সিংয়ের মতো তারকারা।

Tag :
About Author Information

জনপ্রিয়

ফের জুটি বাঁধছেন আহান-অনীত

Update Time : ০৭:৫৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬