সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রেসক্লাবের শৌচাগার থেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য মামুদের লাশ উদ্ধার

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর জাতীয় প্রেসক্লাব থেকে দৈনিক দিনকালের সাংবাদিক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের মরদেহ জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগার থেকে উদ্ধার করা হয়েছে। 

মঙ্গলবার সকালে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এ দিকে পুলিশ বলছে, পরিবারের সদস্যদের উপস্থিতিতে জাতীয় প্রেসক্লাবের একটি শৌচাগারের তালা ভেঙে মামুদের মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, আলী মামুদ দিনকাল পত্রিকার সিটি এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি একজন সৎ সহজসরল সংবাদিক হিসেবে পরিচিত।


এই বিভাগের আরো খবর