Dhaka ০৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

  • Reporter Name
  • Update Time : ১২:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View
ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ কে সামনে রেখে পাইকগাছা উপজেলায় ভোটগ্রহণের সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে উপজেলায় মোট ৮৮টি ভোট কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এসব কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনার জন্য স্থাপন করা হচ্ছে ৪৮৮টি ভোটকক্ষ (বুথ)।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ভোটগ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার ৭৭টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ভোটগ্রহণ চলাকালীন এসব সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হবে, যা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র আরও জানায়, জনবহুল, ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর হিসেবে চিহ্নিত ভোট কেন্দ্রগুলোতে অগ্রাধিকার ভিত্তিতে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া বাকি ১১টি ভোট কেন্দ্রে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে থাকবে বডি-অন ক্যামেরা। কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, ভোটাররা যেন নির্বিঘ্ন ও ভয়মুক্ত পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে কেন্দ্রভিত্তিক সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। ভোট কেন্দ্রের ভৌত অবকাঠামো উন্নয়ন, বুথ বিন্যাস, বিদ্যুৎ ব্যবস্থা, ব্যালটসহ প্রয়োজনীয় নির্বাচনী সামগ্রী প্রস্তুতের কাজ দ্রুত এগিয়ে চলছে।নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের দিন শৃঙ্খলা রক্ষায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভ্রাম্যমাণ আদালত এবং নিরাপত্তা বাহিনীর টহল কার্যক্রম জোরদার করা হবে।
উল্লেখ্য, ভোটার উপস্থিতি বাড়ানো ও ভোটাধিকার প্রয়োগে জনগণকে উৎসাহিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

Update Time : ১২:১৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬