সর্বশেষ :
বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫ ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩ চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮ উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস মোদির সফরে সেমিকন্ডাক্টর খাতে গভীর সহযোগিতার অঙ্গীকার ভারত-মালয়েশিয়ার থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় তিন প্রধান রাজনৈতিক দল অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর ওয়াশিংটন পোস্টের সিইও’র পদত্যাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ইতিহাসের পাতায় নাম লেখালেন পালমার

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

চেলসি মিডফিল্ডার কোল পালমার ইংলিশ ফুটবলের ইতিহাসের পাতায় নাম লিখলেন। অপটা-র তথ্য অনুযায়ী, তিনি প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগ যুগে তিনটি ভিন্ন ম্যাচের প্রথমার্ধে হ্যাটট্রিক করলেন। উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৩-১ গোলের জয়ে এই কীর্তি গড়েছেন তিনি। ব্লুর নাম্বার টেন ১৩, ৩৫ ও ৩৮ মিনিটে গোল করেছেন। প্রথম দুটি গোল হয়েছে পেনাল্টি থেকে। তৃতীয় গোল কুকুরেল্লার নিচু ক্রসে। ছয় গজ বঙ্রে ভেতর থেকে জাল কাঁপান পালমার। এই তরুণ ইংলিশ ফুটবলার এভারটন ও ব্রাইটনের বিপক্ষে প্রথমার্ধে হ্যাটট্রিক করেছিলেন। গোলমুখের সামনে দারুণ ছন্দে থেকে একই কীর্তি গড়লেন আরেকবার। যেখানে অনেক খেলোয়াড় হ্যাটট্রিকের জন্য পুরো ক্যারিয়ার পার করেন, সেখানে পালমার হাফটাইমের আগেই তা করে দেখালেন তিন বার। উলভারহ্যাম্পটনের বিপক্ষে তিন গোলে পালমার চেলসিতেও রেকর্ড গড়েছেন। প্রিমিয়ার লিগে ক্লাব ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিক করেছেন তিনি, চারটি। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড, দিদিয়ের দ্রগবা ও জিমি ফ্লয়েড হাসেলবাইঙ্ক তিনটি করে হ্যাটট্রিকে তার পেছনে পড়ে গেলেন।


এই বিভাগের আরো খবর