সর্বশেষ :
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল : ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান ।।                                         ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইলেন -অধ্যক্ষ আব্দুল আলীম    কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ সংখ্যালঘু নির্যাতনকারী, লুটপাট ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না—শেখ মনজুরুল হক রাহাদ ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন… কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রীর মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি কারাগার থেকে ভোট দিলেন সালমান-আনিসুল-পলক
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বিতর্কে জড়ালেন মনোজ বাজপেয়ী

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বলিউডের প্রভাবশালী অভিনেতা মনোজ বাজপেয়ী মানেই নতুন কোনো চমক। তবে এবার আর কোনো প্রশংসায় নয়, বরং গুরুতর এক বিতর্কে জড়িয়ে খবরের শিরোনাম হলেন এই অভিনেতা। প্রখ্যাত পরিচালক নীরজ পাণ্ডের নতুন ছবি ‘ঘুষখোর পণ্ডিত’ নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক। অভিযোগ উঠেছে, ছবিটির মাধ্যমে একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করা হয়েছে। সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা আসার পর থেকেই নেটদুনিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। অভিযোগের মূল জায়গাটি হলো ছবির নাম। ‘ঘুষখোর পণ্ডিত’ নামটি একটি বিশেষ সম্প্রদায়কে অপমানিত করছে বলে দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। দিল্লি হাই কোর্টে ছবিটির বিরুদ্ধে ইতোমধ্যেই মামলা দায়ের করেছেন আইনজীবী বিনীত জিন্দল। তার দাবি, ছবির এই নাম সরাসরি ব্রাহ্মণ সম্প্রদায়ের জন্য মানহানিকর। তিনি আবেদনে উল্লেখ করেছেন যে, এমন নাম ব্যবহারের ফলে গোটা একটি গোষ্ঠী সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছে। আইনজীবীর পক্ষ থেকে ছবিটির মুক্তি স্থগিত করার জোর দাবি জানানো হয়েছে। মামলার অভিযোগে আরও জানানো হয়েছে যে, ছবির ভেতরে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো উসকানিমূলক বা হিংসাত্মক সংলাপ থাকতে পারে, যা ভবিষ্যতে ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এই আশঙ্কার ভিত্তিতেই অবিলম্বে ছবিটি নিষিদ্ধ করার আবেদন করা হয়েছে আদালতে। এই ক্রাইম থ্রিলার সিরিজে মনোজ বাজপেয়ী একজন দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন, যার নাম অজয় দীক্ষিত। সিরিজে মনোজের পাশাপাশি আরও অভিনয় করেছেন নুশরত ভরুচা, সাকিব সালিম, অক্ষয় ওবেরয়, দিব্যা দত্ত, শ্রদ্ধা দাস এবং কিকু শরদা। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে একটি ওটিটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাওয়ার কথা। তবে ছবিটির নাম পরিবর্তন করা হবে নাকি আইনি লড়াই শেষে বর্তমান নামেই এটি পর্দায় আসবে, সে বিষয়ে নির্মাতাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।


এই বিভাগের আরো খবর