Dhaka ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩

  • Reporter Name
  • Update Time : ১২:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৩ Time View

বিদেশ : নাইজেরিয়ায় গত কয়েকদিনে হামলা চালিয়ে একজন ইমাম এবং পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ করা হয়েছে এবং বেশ কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের চারটি ভিন্ন গ্রামে গত তিনদিনে কমপক্ষে ৫১ জনকে অপহরণ করা হয়েছে এবং তিনজন নিহত হয়েছেন। খবর এএফপির। রাজ্যের দক্ষিণাঞ্চলে এই হামলা চালানো হয়েছে। সেখানে সংখ্যাগরিষ্ঠ খ্রিষ্টান অধ্যুষিত এলাকাগুলোতে জানুয়ারিতে বেশ কিছু গির্জায় অভিযানের সময় ১৮০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে। নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, গত শনিবার কাজুরু স্থানীয় সরকার এলাকায় সশস্ত্র ব্যক্তিরা এক পুরোহিতসহ ১১ জনকে অপহরণ করেছে। গত শনিবার কাছাকাছি একটি হামলায় তিনজন নিহত এবং ৩৮ জনকে অপহরণ করা হয়। এর মধ্যে একজন স্থানীয় ইমাম এবং তার চার সহযোগীও রয়েছেন। কাজুরুতেও দুজনকে অপহরণ করা হয়েছে। বৃহস্পতিবার মারোতে হামলাকারীরা বাড়ি-ঘর ধ্বংস করে দিয়েছে। তবে সেখানে নিহতদের সংখ্যা প্রকাশ করা হয়নি। এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। লাগোস-ভিত্তিক পরামর্শদাতা প্রতিষ্ঠান এসবিএম ইন্টেলিজেন্সের একটি প্রতিবেদন অনুসারে, দেশটিতে অপরাধীদের কাছে অপহরণ ‘একটি কাঠামোগত এবং লাভজনক শিল্প’ হয়ে উঠেছে। তারা এসব উপায়ে প্রচুর পরিমাণ অর্থ হাতিয়ে নিচ্ছে। টিটিএন

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩

Update Time : ১২:২০:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬