সর্বশেষ :
বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫ ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩ চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮ উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস মোদির সফরে সেমিকন্ডাক্টর খাতে গভীর সহযোগিতার অঙ্গীকার ভারত-মালয়েশিয়ার থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় তিন প্রধান রাজনৈতিক দল অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর ওয়াশিংটন পোস্টের সিইও’র পদত্যাগ
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
1-4608x3466-1-0#

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাট-১ আসন (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) এর বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানেরে শীষ) প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় ফকিরহাট কাজী আজহার আলী কলেজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল (ধানেরে শীষ)। এতে সভাপতিত্ব করেন ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শেখ শরিফুল কামাল কারিম। এসময় সাংগঠনিক সম্পাদক শেখ লিয়াকত আলী ও নোমান আল মেহেদী, বিএনপি নেতা ফকির শহিদুল ইসলামসহ বিএনপির নেতাকর্মি ও সমর্থক উপস্থিত ছিলেন।

সংসদস্য সদস্য প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল বলেন, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে যা কিছু করার দরকার তাই করা হবে। অত্র অঞ্চলের জলবদ্ধতা নিরসন করা হবে। অত্র উপজেলা কৃষি ও মৎস্য অধ্যাসিত এলাকা।চাষীদের সুবিধার্থে এখানে হিমাগার তৈরী করা হবে। মাদক মুক্ত সমাজ গড়বো, বেকার যুবকদের কাজ দেওয়ার পাশাপাশি ভাল উদ্যোক্তা তৈরী করা হবে। ধানের শীষে ভোট দিয়ে সকলকে দেশ ও জাতির উন্নয়নে পাশে থাকার আহবান জানান তিনি।


এই বিভাগের আরো খবর