সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার চঞ্চলের সাথে জুটি বাঁধছেন পরীমণি

প্রতিনিধি: / ২৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বিনোদন প্রথমবারের মতো রূপালি পর্দায় জুটি বাঁধতে যাচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী ও গ্ল্যামারাস চিত্রনায়িকা পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিতব্য একটি চলচ্চিত্রে দেখা যাবে এই আলোচিত জুটিকে। সিনেমাটি পরিচালনা করবেন লিসা গাজী। গতকাল সোমবার নির্মাতা আনুষ্ঠানিকভাবে সিনেমাটির ঘোষণা দেবেন। রবীন্দ্রনাথের মূল গল্পের প্রেক্ষাপট ঠিক রেখে বর্তমান সময়ের ভাষা ও সমসাময়িক বাস্তবতায় গল্পটিকে নতুনভাবে সাজিয়েছেন নির্মাতা। এটি নিছক কোনো পুনর্র্নিমাণ নয়, বরং পুরনো আখ্যানকে আধুনিক দৃষ্টিভঙ্গিতে পর্দায় তুলে ধরার একটি সাহসী প্রচেষ্টা। পরিচালক লিসা গাজীর মতে, এই সিনেমার মূল সুর হলো সমাজে নারীর অবস্থান, নৈতিক সংকট এবং সময়ের আবর্তে বদলে যাওয়া মূল্যবোধ। বিশেষ করে ‘নীরবতা’ কীভাবে অবিচার ও বিশ্বাসভঙ্গের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হতে পারে, সেটিই সেলুলয়েডে ফুটিয়ে তোলা হবে। উল্লেখ্য, ২০০৪ সালে গুণী নির্মাতা চাষী নজরুল ইসলাম রবীন্দ্রনাথের এই একই গল্প নিয়ে ‘শাস্তি’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। সেই সময় রিয়াজ ও পূর্ণিমা জুটির অভিনয় ব্যাপক প্রশংসিত হয়েছিল। দীর্ঘ ২২ বছর পর আবারও সেই চেনা গল্পটি নতুন আঙ্গিকে এবং নতুন জুটির রসায়নে পর্দায় আসছে। একাধিক প্রযোজনা প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টায় বিগ বাজেটের এই সিনেমাটি নিয়ে এরই মধ্যে চলচ্চিত্র পাড়ায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। চঞ্চল চৌধুরীর অভিনয় দক্ষতা আর পরীমণির পর্দার উপস্থিতির মিশেলে নতুন এক ‘শাস্তি’ দেখার অপেক্ষায় এখন সিনেমাপ্রেমীরা।


এই বিভাগের আরো খবর