সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সংগীত জগতকে বিদায় জানাচ্ছেন নেহা কক্কর!

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬

বলিউডের জনপ্রিয় গায়িকা নেহা কক্কর কি তবে সংগীত জগতকে চিরতরে বিদায় জানাতে চলেছেন? সম্প্রতি গায়িকার এক সোশ্যাল মিডিয়া পোস্টে এমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নেহার এই আকস্মিক ঘোষণায় লিপাড়ায় শুরু হয়েছে নানা গুঞ্জন। সম্প্রতি ভাই টনি কক্করের সঙ্গে নেহার নতুন গান ‘ললিপপ’ মুক্তি পেয়েছে। গানটি প্রকাশের পর থেকেই নেট দুনিয়ায় তীব্র সমালোচনার শিকার হন তিনি। গানের কথা এবং দৃশ্যায়ন নিয়ে নেটিজেনদের একাংশ একে ‘অশালীন’ বলে কটাক্ষ করেন। তবে কি সেই ট্রলিং সহ্য করতে না পেরেই এই কঠোর সিদ্ধান্ত? নেহার বক্তব্য অবশ্য আরও গভীর সংকটের দিকে ইঙ্গিত করছে। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন পোস্টে নেহা লেখেন, ‘দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে মাথায় যা কিছু আসছে তার সব কিছু থেকে এবার বিরতি নেওয়ার সময় এসেছে। তবে আমি জানি না, আর কখনও ফিরে আসব কি না। ধন্যবাদ।’ নেহার এই পোস্টে স্পষ্ট যে, তিনি শুধু গান বা কাজ নয়, জীবনের সমস্ত দায়বদ্ধতা এবং সম্পর্ক থেকেও দূরে সরতে চাইছেন। তার এই সিদ্ধান্ত ব্যক্তিগত জীবনের কোনো বড় সংকটের ফল কি না, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। শুধু অবসরের ঘোষণাই নয়, সংবাদমাধ্যম ও আলোকচিত্রীদের (পাপারাজ্জি) উদ্দেশ্যে একটি বিশেষ অনুরোধও করেছেন তিনি। নেহা লিখেছেন, ‘ছবিশিকারি ও অনুরাগীদের অনুরোধ করছি, দয়া করে এই সময়ে আমাকে ক্যামেরাবন্দি করবেন না। আশা করছি আপনারা আমার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে স্বাধীনভাবে বাঁচতে দেবেন।’


এই বিভাগের আরো খবর