সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলো হৃতিক

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

বলিউড তারকা হৃতিক রোশানের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘কৃশ’-এর চতুর্থ কিস্তি নিয়ে ভক্তদের অপেক্ষার যেন শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর এবার নিজের জন্মদিনে ‘কৃশ ফোর’ নিয়ে বড় ইঙ্গিত দিলেন এই অভিনেতা। গত শনিবার ৫২ বছরে পা দেন এই অভিনেতা; বিশেষ এই দিনেই ছবিটির ফেরার আভাস দিয়েছেন তিনি। জন্মদিন উপলক্ষে হৃতিক রোশান নিজের শরীরচর্চার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, জিমের পোশাকে শরীরচর্চায় ব্যস্ত। তবে সবার নজর কেড়েছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেখানে বাজছিল ‘কৃশ’ সিনেমার জনপ্রিয় গান ‘দিল না দিয়া’। ভিডিওর একদম শেষ পর্যায়ে হৃতিক ক্যামেরার স্ক্রিনে ‘কৃশ’-এর সেই পরিচিত মাস্ক বা মুখোশটি দেখান। তবে লিখিতভাবে কোনো ঘোষণা না দিলেও এই বার্তা নতুন সিক্যুেয়লের ইঙ্গিতই দিচ্ছে; যা নিয়ে এখন নেটমাধ্যমে বেশ আলোচনা। ‘কৃশ ফোর’ নিয়ে অনেকদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল। এর আগে অভিনেতা ও পরিচালক রাকেশ রোশন জানিয়েছিলেন, চিত্রনাট্য প্রস্তুত থাকলেও মূলত বিশাল বাজেটের কারণেই সিনেমার কাজ শুরু করতে দেরি হচ্ছিল। তবে সম্প্রতি একটি জুতসই বাজেট চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। শোনা যাচ্ছে, হৃতিক নিজেই এই কিস্তি পরিচালনা করতে পারেন এবং যশরাজ ফিল্মসের সঙ্গে যৌথভাবে এটি নির্মিত হতে পারে।


এই বিভাগের আরো খবর