সর্বশেষ :
গায়ক তানজীবের আত্মহত্যার চেষ্টার গুজব নিয়ে যা জানা গেলো ইন্টারন্যাশনাল সিনেমা বানাতে চান রায়হান রাফী সাবিনা ইয়াসমিনকে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন ইমরান ফের শাকিব খানের সাথে জুটি বাঁধছেন সাবিলা নূর মোরেলগঞ্জে মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে বউ বরণ নয়, একসঙ্গে ৯ স্বজনের জানাজা, সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জন নিহত, শোকে স্তব্ধ মোংলা ঈদ যাত্রার স্বস্তিতে ১৫ মার্চ থেকে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হবে: সড়ক পরিবহনমন্ত্রী সংসদে নিরপেক্ষ আম্পায়ারিং করব, বললেন নবনির্বাচিত স্পিকার ইরানের স্কুলে হামলা: যা জানা গেছে ইসরায়েলে বৃষ্টির মতো রকেট-ক্ষেপণাস্ত্র হামলা
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আগড়ঘাটায় নদী থেকে মরদেহ উদ্ধার

প্রতিনিধি: / ৩৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

কপিলমুনি (খুলনা) অফিস: কপোতাক্ষ নদের খেয়া পারাপারের সময় নদীতে পড়ে যাওয়া রবিউল ইসলামের (৫০) মরদেহ উদ্ধার করেছে
পুলিশ। রবিউল ইসলাম পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে।রোববার
(১১ জানুয়ারি) সকালে কপিলমুনির আগড়ঘাটা বাজারের পাশ দিয়ে বয়ে যাওয়া কপোতাক্ষ নদের
চরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় খবর পেয়ে নৌ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে
মরদেহ উদ্ধার করে। নদীতে মরদেহ পাওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকা থেকে
উৎসুক জনতা ভিড় জমায়। পরে পরিবারের সদস্যরা মরদেহটি শনাক্ত করেন।পারিবারিক সূত্র জানায়,
নৌকায় নদী পারাপারের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান।তালা থানার ওসি
মো.শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া
খেয়াঘাটে নৌকায় কপোতাক্ষ নদ পারাপারের সময় রবিউল ইসলাম অসুস্থ হয়ে নদীতে পড়ে
গিয়েছিলেন।


এই বিভাগের আরো খবর