Dhaka ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ড ছুঁলেন আর্লিং হালান্ড

  • Reporter Name
  • Update Time : ১২:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
  • ৯৭ Time View

ক্লাব কিংবা জাতীয় দল, আর্লিং হালান্ডের দুর্দান্ত ফর্ম ছুটছেই। গত মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ২-০ গোলে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ম্যাচের প্রথম গোলটি করেন নরওয়ের এই তারকা স্ট্রাইকার। শট প্রায় সমান সমান নিলেও ভিয়ারিয়াল পোস্টের দিকে মারতে পেরেছে মাত্র একবার। বেশিরভাগ সময়ই তারা ছিল এলোমেলো। সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন হালান্ড। টানা ১২ ম্যাচে গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর রেকর্ড ছুঁয়েছেন হালান্ড। এই মৌসুমে এ নিয়ে তিনি ১৪ ম্যাচেই ২৪ গোল ও ৩ অ্যাসিস্ট করে ফেললেন। এরপর ৪০ মিনিটে ম্যানচেস্টার সিটির দ্বিতীয় গোলটা করেছেন বের্নার্দো সিলভা। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ২-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে সিটি।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

রোনালদোর রেকর্ড ছুঁলেন আর্লিং হালান্ড

Update Time : ১২:২৯:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫