সর্বশেষ :
অগ্নিঝরা মার্চ ’৭১ ২৫ মার্চ: কালরাত্রি, নির্মম হত্যাযজ্ঞে রক্তাক্ত ঢাকা কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যে কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন না মারুফা

প্রতিনিধি: / ৯৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

নারী বিশ্বকাপের শুরুতে বল হাতে আলোড়ন তুলেছেন বাংলাদেশের পেসার মারুফা আক্তার। তার ইনসুইং নিয়ে বেশ আলোচনা হচ্ছিল ক্রিকেটবিশ্বে। তবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার সবশেষ ম্যাচে একাদশে তার জায়গা মেলেনি। হঠাৎ কী কারণে এই তারকা পেসার বাদ পড়লেন তা নিয়ে ধোঁয়াশা ছিল। শঙ্কা ছিল ইনজুরিরও। তবে ম্যাচ শেষে ভিন্ন কারণ জানালেন অস্ট্রেলিয়ার সঙ্গে হাফসেঞ্চুরি করা সোবহানা মো-্তারি। মারুফার না খেলা প্রসঙ্গে বাংলাদেশের এই তারকা ব্যাটার বলেছেন, ‘(মারুফার না খেলা) ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেনের কল। সে যেভাবে ইঞ্জুরি থেকে উঠে এলোৃএক বছর ধরে হাতে ইঞ্জুরড ছিল। সেখান থেকে ভালোভাবে ফিরেছে। হয়তো মনে হয়েছে আজকে তাকে বিশ্রাম দেওয়া উচিত। পরের দুই ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ, যাতে সেখানে মারুফাকে ভালোভাবে কাজে লাগাতে পারি। আমাদের -্পনিাররাও ভালো করছে।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও দলীয় পুঁজিটা দুইশ’র ওপারে নিতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। যদিও তাদের করা ১৯৮ রান ওয়ানডেতে অজিদের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় পুঁজি। মো-্তারি ৬৬ এবং রুবাইয়া হায়দার ঝিলিক ৪৪ রান করেছেন। এর আগে ওয়ানডেতে অজিদের বিপক্ষে কখনও দেড়শ রানও পেরোতে পারেনি জ্যোতি-পিংকি-সোবহানারা। তবে মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের জন্য বাংলাদেশের এই পুঁজি যথেষ্ট ছিল না। যা নিয়ে সোবহানা মো-্তারি বলেন, ‘অস্ট্রেলিয়ার ব্যাটাররা অনেক ভালো করেছে। (অ্যালানা) কিং, (জর্জিয়া) ওয়ারহ্যামও দারুণ বল করেছে। টানা উইকেট হারিয়ে ফেলায় -্কােরিং শট খেলতে পারিনি সেভাবে। বেশি রান তুলতে পারিনি সেখানে। ৫ ম্যাচে আমরা ভালো করেছি, যদিও ব্যাটিংটা সেভাবে ভালো হচ্ছে না। বোলিং ভালো হচ্ছে। আজও খারাপ হয়নি বোলিং, তারা অনেক ভালো ব্যাট করেছে। আশা করছি পরের ম্যাচে ভালোভাবে ফিরে আসতে পারব।’ ওয়ানডেতে সর্বোচ্চ সাতবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের সামর্থ্য ও দক্ষতা দেখিয়েছে লক্ষ্য তাড়া করতে নেমে। অ্যালিসা হিলির ১১৩ ও ফোবে লিচফিল্ডের অপরাজিত ৮৪ রানের সুবাদে মাত্র ২৪.৫ ওভারেই ১০ উইকেটে জয় পায় অজি মেয়েরা। ৫ ম্যাচে ৪ জয় (আরেকটি পরিত্যক্ত) প্রথম দল হিসেবে তাদের বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে, বিশ্বকাপে টিকে থাকা কার্যত সংকীর্ণ হয়ে গেছে বাংলাদেশের।


এই বিভাগের আরো খবর