সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ভুয়া ফেসবুক আইডি নিয়ে সতর্ক করলেন জাহিদ হাসান

প্রতিনিধি: / ৭৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার এ ঘটনা ঘটেছে নন্দিত অভিনেতা জাহিদ হাসানের সঙ্গে। এই অভিনেতার নামে সামাজিক মাধ্যমে একাধিক ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ রয়েছে। যেগুলো জাহিদ হাসান ব্যবহার করেন না। বিষয়টি নিয়ে শুভাকাঙ্ক্ষী ও ভক্তদের সতর্ক করলেন জাহিদ হাসান। তিনি বলেন, আমার নামে ফেসবুকে অসংখ্য আইডি রয়েছে। কয়টি বন্ধ করব? একটি করলে পাঁচটি খুলে। এরা আমাদের থেকে একধাপ এগিয়ে। পরিচিত অনেকেই বিশ্বাস করে এসব আইডিতে যুক্ত হচ্ছেন। সবার উদ্দেশ্য বলতে চাই, এসব আইডি থেকে যদি কোনো ধরনের অর্থ চাওয়া হয় তাহলে আপনারা দেবেন না। একটি চক্র শিল্পীদের নামে ভুয়া আইডি খুলে প্রতিনিয়ত প্রতারণা করছে। তাই সবাই সাবধান। দয়া করে এগুলো ফলো করবেন না। প্রসঙ্গত, অভিনেত্রী ববিতা, শাবানা, শাবনূর, দিলারা জামান, মৌসুমী, সাদিকা পারভীন পপি, সাদিয়া জাহান প্রভা, মাহিয়া মাহি, সারিকা সাবরিনা, জান্নাতুল ফেরদৌস ঐশী, মেহজাবীন চৌধুরী, অপি করিম, নাজিয়া হক অর্ষা, তানজিন তিশা, সাফা কবির, অভিনেতা আলমগীর, আফরান নিশো, জিয়াউল ফারুক অপূর্ব, আরিফিন শুভ, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, আব্দুন নূর সজল, সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ, সালমা, ইমরান মাহমুদুলসহ অনেক তারকার নামে একাধিক ভুয়া আইডি রয়েছে। একাধিকবার তারা এ নিয়ে সতর্ক করেছেন।


এই বিভাগের আরো খবর