সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হামলার ভয়ংকর সেই রাতের কথা খোলামেলা বললেন সাইফ

প্রতিনিধি: / ১১৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

বলিউড তারকা সাইফ আলি খানের ওপর হামলার পর এ নিয়ে কথা বললেও তিনি অনেক কিছুই খোলাসা করেননি। এ ঘটনার দীর্ঘদিন পর একটি অনুষ্ঠানে এ বিষয়ে খোলামেলা কথা বলেছেন এ অভিনেতা। তিনি তার বাড়িতে যে অনুপ্রবেশকারী প্রবেশ করে ও হামলা চালায়, সে ঘটনা নিয়েও কথা বলেছেন। সাইফ চলতি বছরের জানুয়ারিতে তার বান্দ্রার বাড়িতে ডাকাতির চেষ্টার বিষয়ে মুখ খোলেন। অভিনেতা তার ঘাড়, পিঠ এবং কোমরে গুরুতর আঘাত পেয়েছিলেন, হাসপাতালে পৌঁছনোর সময়ও তার মেরুদণ্ডে ছুরির একটি অংশ বিঁধে ছিল। এবার সাইফ প্রকাশ করেছেন যে, বাড়িতে এই আক্রমণের সময় তার ছোট ছেলে জাহাঙ্গীর আলি খান জেহও আহত হয়েছিল। এ প্রসঙ্গে সাইফ আলি খান জানান, জানুয়ারির সেই রাতে তিনি এবং তার দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে একটি সিনেমা দেখার পর রাত প্রায় ২টার দিকে ঘুমাতে যান। কারিনা কাপুর খান সেই সন্ধ্যায় বাইরে ছিলেন এবং তিনি ফিরে আসার পর দম্পতি ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ কথা বলেন। সাইফ জানান, ‘হঠাৎ পরিচারিকা এসে বললেন যে জেহর ঘরে কেউ একজন আছে এবং টাকা চাইছে। আমি অন্ধকারেই জেহর ঘরে ঢ়ুকে পড়ি এবং দেখি একজন লোক ছুরি হাতে ওর বিছানার সামনে দাঁড়িয়ে আছে।’ সাইফ এরপর নিজের কথায় আরও যোগ করেন, ‘জেহ ও তার আয়াকে যখন ভয় দেখাচ্ছিল, তখন ছুড়ির আঘাতে জেহর হাত সামান্য কেটে গিয়েছিল। আয়াকেও আঘাত করেছিলেন সেই হামলাকারী।’ ঘটনাটি কীভাবে ঘটেছিল তা মনে করে সাইফ বলেন, ‘আমি ঘরে ঢ়ুকি এবং লোকটিকে দেখি, আমার মনে হয়েছিল সে আমার চেয়ে ছোট, অর্থাৎ খুব বড়সড় নয়, তাই আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি। জেহ পরে আমাকে বলেছিল যে, এটা একটা বড় ভুল ছিল আমার এবং পরামর্শ দিয়েছিল যে আমার ওকে (হামলাকারীকে) ঘুষি বা লাথি মারা উচিত ছিল। কিন্তু আমি ঝাঁপিয়ে পড়ি, এবং আমাদের মধ্যে লড়াই শুরু হয়, আর তারপর আমরা দুজনেই উন্মত্ত হয়ে যাই। তার কাছে দুটি ছুরি ছিল, এবং সে আমার উপর এলোপাথাড়ি কোপাতে শুরু করে, আমি আমার প্রশিক্ষণের কথা মনে করার চেষ্টা করি এবং কয়েকবার তাকে আটকাই। হঠাৎ আমি আমার পিঠে একটি জোর ধাক্কা অনুভব করি, এবং সেটা সত্যিই খুব মারাত্ম ছিল।’ এরপর রক্তারক্তি হয়ে যায়। এমনকী ৭ বছরের তৈমুর ভয় পেয়ে সাইফকে প্রশ্ন করেছিল, ‘তিনি মারা যাবেন কি না।’ হাসপাতালে যাওয়ার আগে সাইফ কোনো সমস্যা হবে না বলে তৈমুরকে আশ্বস্ত করেন।


এই বিভাগের আরো খবর