সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার নোয়াখালী বিভাগ চাইলেন পলাশ

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

নোয়াখালীকে স্বতন্ত্র প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে সরব হয়ে উঠেছেন জেলার সাধারণ মানুষ। একাধিক উপজেলায় বিক্ষোভ, সমাবেশ ও সড়ক অবরোধের কর্মসূচি চলছে কয়েক সপ্তাহ ধরে। এবার সেই দাবিতে সরব হয়েছেন জনপ্রিয় ছোট পর্দার অভিনেতা জিয়াউল হক পলাশ। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া পলাশ গত বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নোয়াখালী বিভাগ গঠনের দাবি জানান। পোস্টে তিনি লিখেন, ‘নোয়াখালী বিভাগ চাই, লাউড অ্যান্ড ক্লিয়ার।’ পলাশের এমন সরব অবস্থান মুহূর্তের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তার ভক্ত ও নোয়াখালীবাসী পোস্টটির নিচে মন্তব্য করে ব্যাপক সমর্থন জানান। পলাশের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার কালিকাপুর গ্রামে। ব্যক্তিগতভাবে ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পরিচালনায়ও রেখেছেন সরব উপস্থিতি। একক ও ধারাবাহিক মিলিয়ে প্রায় ৮০টির মতো নাটকে অভিনয় করেছেন পলাশ। ওটিটি প্ল্যাটফর্মেও রয়েছে তার উল্লেখযোগ্য অংশগ্রহণ।


এই বিভাগের আরো খবর