সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবারও তামিল সিনেমায় ফিরছেন সামান্থা

প্রতিনিধি: / ১০৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একাধিক কাজে ব্যস্ত রয়েছেন তিনি। গুঞ্জন উঠেছে, আবারও তামিল সিনেমায় ফিরতে যাচ্ছেন তিনি। নায়ক সিম্বু (সিলাম্বরসান টি আর)-এর বিপরীতে ‘অরাসান’ সিনেমায় অভিনয় করতে পারেন সামান্থা। গ্যাংস্টার ধাঁচের এই সিনেমাটি পরিচালনা করছেন জনপ্রিয় নির্মাতা ভেত্রীমারান। জানা গেছে, সিনেমাটি ধানুশ অভিনীত ‘ভাদা চেন্নাই’ সিনেমার অংশ হবে। তেলেগু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সামান্থা বর্তমানে ‘অরাসান’-এ যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে সব ঠিক থাকলে, এটি হবে ২০১০ সালের জনপ্রিয় সিনেমা ‘ভিন্নাইথান্ডি বরুভায়া’র পর সামান্থা ও সিম্বুর পুনর্মিলন। সেইসঙ্গে এই ছবি দিয়ে তিন বছর পর তামিলে কাজ করতে চলেছেন এই অভিনেত্রী। সামান্থার সর্বশেষ তামিল সিনেমা ছিল ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাতুভাকুলা রেন্দু কাধাল’। সিনেমাটিতে তিনি বিজয় সেতুপতি ও নায়ানথারার সঙ্গে অভিনয় করেছিলেন। মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও বঙ্ অফিসে সিনেমাটি সফল হয়েছিল। সামান্থাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের ওয়েব সিরিজ ‘সিটাডেল: হানি বানী’-তে। সেখানে তার সহশিল্পী ছিলেন বরুণ ধাওয়ান। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, তার পরবর্তী সিনেমা হবে তেলেগু ভাষার ‘মা ইন্টি বাঙ্গারাম’। এটি একটি অ্যাকশনধর্মী ছবি। এছাড়াও তিনি অভিনয় করবেন ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’ নামের একটি ওয়েব সিরিজে। এতে আদিত্য রায় কাপুরের বিপরীতে দেখা যাবে সামান্থাকে।


এই বিভাগের আরো খবর