Dhaka ০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নারী বিশ্বকাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারত

  • Reporter Name
  • Update Time : ০৮:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫
  • ৯৩ Time View

এশিয়া কাপের করমর্দন বিতর্ক এবার নারী ওয়ানডে বিশ্বকাপেও টেনে আনতে চায় ভারত। আগামীকাল রোববার শ্রীলঙ্কার কলম্বোয় মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। ‘ইন্ডিয়ান এঙ্প্রেস’ জানিয়েছে, ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে স্পষ্ট নির্দেশ আছে, হাত মেলানো যাবে না। এশিয়া কাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। টসের পর, এমনকি খেলা শেষেও করমর্দন হয়নি। চ্যাম্পিয়ন হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের কাছ থেকে ট্রফিও নেননি সূর্যকুমার যাদবরা। সেই বিতর্ক এখনো চলছে। এবার একই কাজ করতে দেখা যাবে হারমানপ্রিত কউরদের। এক সূত্র বলেছে, ‘বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে ভারতীয় ক্রিকেটাররা হাত মেলাবেন না। বোর্ডের কর্তারা দলকে এই বার্তা দিয়েছেন। সেই কথা মেনে চলবেন ক্রিকেটাররা। ’ তবে ‘বিবিসি’কে দেওয়া এক সাক্ষাৎকারে এ বিষয়ে ধোঁয়াশা রেখে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ শইকীয়া। তিনি বলেন, ‘আমি এখনই কিছু বলব না। তবে ওদের সঙ্গে আমার সম্পর্ক একই রয়েছে। তাতে কোনো বদল হয়নি। সব নিয়ম মেনে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। আমি শুধু এটাই বলতে পারি যে এমসিসি-র সব নিয়ম মানা হবে। তবে করমর্দন বা আলিঙ্গন হবে কি না- সে বিষয়ে এখনই কিছু স্পষ্ট করতে পারছি না। ’ শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত। সেই ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভারতের ক্রিকেটার অমনজাত কউরকে প্রশ্ন করা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে কি তারা হাত মেলাবেন? এই প্রশ্নের কোনো জবাব অমনজাত দেননি। এড়িয়ে গেছেন।

Tag :
About Author Information

Md Shibbir Ahmed

জনপ্রিয়

হরমুজ অতিক্রমের চেষ্টা করলেই জাহাজে হামলার হুঁশিয়ারি ইরানের

নারী বিশ্বকাপেও পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবে না ভারত

Update Time : ০৮:২৪:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫