সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিয়ের পিঁড়িতে বসছেন কিম ওকে-বিন

প্রতিনিধি: / ১৩১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় তারকা অভিনেত্রী কিম ওকে-বিন বিয়ে করতে যাচ্ছেন। আসছে ১৬ নভেম্বর তিনি বিয়ে করবেন- এক বিবৃতিতে এমনটাই বলছে তার এজেন্সি ‘ঘোস্ট স্টুডিও’। পাত্র বিনোদন অঙ্গনের কেউ নন বলে জানা গেছে। ‘ঘোস্ট স্টুডিও’ জানিয়েছে, তাদের দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিম ওকে-বিনের নতুন জীবনের জন্য আমরা সবার কাছ থেকে শুভকামনা চাই। তিনি ভবিষ্যতেও অভিনেত্রী হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবেন।’ কিম ওকে-বিন বিয়েকে সামনে রেখে ফটোশুট করেছেন। এ ছবি ঘোস্ট স্টুডিও প্রকাশ করেছে। ছবিতে কিমকে সাদা গাউনে দেখা গেছে। কিম ওকে-বিন কোরিয়ান সিনেমা ও নাটকে শক্তিশালী নারী চরিত্রে অভিনয়ের জন্য ব্যাপক আলোচিত। সাহসী, স্বাধীনচেতা ও জটিল চরিত্রে তার অভিনয় তাকে সমসাময়িক অভিনেত্রীদের মধ্যে আলাদাভাবে পরিচিত করেছে। কিম ২০০৫ সালে ‘হুইসপারিং করিডরস ৪: ঘোস্ট ভয়েস’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে যাত্রা করেন। প্রথম সিনেমাতেই ব্লু ড্রাগন ফিল্ম অ্যাওয়ার্ডসে সেরা নবাগত অভিনেত্রীর মনোনয়ন পান এ অভিনেত্রী। এরপর ২০০৬ সালে ধারাবাহিক ‘হ্যালো, গড!’ ও ‘ওভার দ্য রেইনবো’ দিয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন। কিমের ক্যারিয়ারের সফলতার হাওয়া লাগে ২০০৯ সালে পার্ক চ্যান-উক নির্মিত ‘থার্স্ট’ সিনেমার মাধ্যমে। এর জন্য স্পেনের সিটজেস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কিম অক-বিন। একই সঙ্গে কানের লালগালিচায় হাঁটার সুযোগও আসে এ অভিনেত্রীর। কিম এরপর ‘সোর্ড অ্যান্ড ফ্লাওয়ার’, ‘আর্থডাল ক্রনিকলস’সহ বেশ কয়েকটি টেলিভিশন নাটক ও ‘দ্য ফ্রন্ট লাইন’, ‘দ্য ভিলেনেস’র মতো সিনেমায় তিনি কাজ করেছেন।


এই বিভাগের আরো খবর