সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমেরিকায় স্থায়ী হওয়ার গুঞ্জন নিয়ে যা বললেন বাপ্পি

প্রতিনিধি: / ১১২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

সাম্প্রতিক সময়ে ঢালিউডের নায়ক বাপ্পি চৌধুরীকে নিয়ে আলোচনা-সমালোচনার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিকে ঘিরে গুঞ্জন ওঠেছে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে যাচ্ছেন তিনি। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখে গেছে তার ভক্ত-অনুরাগীদের মধ্যে। এবার সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন বাপ্পি। তিনি সাফ জানালেন, স্থায়ী হওয়ার খবর একেবারেই ভিত্তিহীন। নায়ক বলেন, ‘যুক্তরাষ্ট্রে আসার পর থেকে অনেকেই বলেছেন যে আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য নয়। পারিবারিক-ব্যবসায়িক কাজে এখানে এসেছি। আগামী মাসেই আবার দেশে ফিরব।’ বিদেশে স্থায়ী হওয়ার গুঞ্জন প্রসঙ্গে আরও বলেন, ‘অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরব না। এ কথার কোনো ভিত্তি নেই। দেশে ফিরলেই সব মিটে যাবে।’ চলচ্চিত্র প্রসঙ্গেও ক্ষোভ ঝাড়েন তিনি। বাপ্পির ভাষায়, ‘অনেক দিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। অথচ আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।’ এদিকে, দুর্গাপূজা মিস করার আক্ষেপও জানালেন অভিনেতা। বলেন, ‘এই প্রথম পূজার উৎসবে দেশের বাইরে আছি। পরিবারকে খুব মিস করছি। দেশে থাকলে মণ্ডপে মণ্ডপে ঘুরে পূজা দেখতাম। যুক্তরাষ্ট্রের টাইম স্কয়ারে পূজা উপলক্ষে একটা আমন্ত্রণ রয়েছে, সেখানে থাকব।’ সব মিলিয়ে বোঝা যাচ্ছে, সিনেমা ছাড়ছেন না বাপ্পি চৌধুরী। আর আমেরিকায় তার স্থায়ী হওয়ার খবরটিও গুঞ্জন মাত্র।


এই বিভাগের আরো খবর