সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

টিম রবিনসন নতুন সিরিজে নিয়ে আসছেন

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

উদ্ভট কমেডি আর শ্লেষাত্মক স্যাটায়ার হিসেবে পরিচিত টিম রবিনসন নতুন এক কমেডি সিরিজ নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। তার দীর্ঘদিনের সহযোগী জ্যাক কানিনের সঙ্গে যৌথভাবে তৈরি এই সিরিজের নাম ‘দি চেয়ার কোম্পানি’। আগামী ১৩ অক্টোবর সিরিজটি মুক্তি পেতে চলেছে এইচবিও ম্যাঙ্।ে যা নিয়ে ভক্ত-অনুরাগী থেকে শুরু করে দর্শকদের মাঝে চলছে আলোচনা। ‘আই থিঙ্ক ইউ শুড লিভ’-এর আকাশছোঁয়া সাফল্যের পর রবিনসনের এই নতুন সিরিজ নিয়ে বেশ প্রত্যাশায় রয়েছেন দর্শকরা। ‘দি চেয়ার কোম্পানি’ সিরিজটি মোট আটটি পর্বের, প্রতি পর্বের সময়কাল ৩০ মিনিট। গল্পের মূল চরিত্র উইলিয়াম রোনাল্ড ট্রসপার, যার ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং টিম রবিনসন। ট্রসপারের সাদামাটা জীবন পুরোপুরি উলটপালট হয়ে যায় কর্মক্ষেত্রে একটি চরম লজ্জাজনক ঘটনার পর। এই ঘটনার জের ধরে তিনি জড়িয়ে পড়েন এক অপ্রত্যাশিত ও রহস্যময় ষড়যন্ত্রের তদন্তে। সিরিজের প্লট অনুযায়ী, ট্রসপার তার পরিবার, সহকর্মী এবং আরও কিছু অদ্ভুত চরিত্রের মাধ্যমে এই ষড়যন্ত্রের গভীরে প্রবেশ করেন। কর্পোরেট জীবনের নিছক হাস্যরস নয়, বরং এর আড়ালে থাকা সামাজিক ব্যঙ্গকে রবিনসন তার নিজস্ব ভঙ্গিতে তুলে ধরেছেন। ‘দি চেয়ার কোম্পানি’ সিরিজটির নির্মাণ করছেন হাইপারঅবজেক্ট ইন্ডাস্ট্রিজ। টিমের পাশাপাশি সিরিজের কাস্টও বেশ শক্তিশালী। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে লেক বেল, সোফিয়া লিলিস, উইল প্রাইস, জোসেফ টুডিস্কো এবং অভিজ্ঞ অভিনেতা লু ডায়মন্ড ফিলিপসকে। সিরিজটির পরিচালনার দায়িত্বে আছেন অ্যান্ড্রু ডিইয়ং এবং অ্যারন শিমবার্গ।


এই বিভাগের আরো খবর