সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পথচারীকে ধাক্কা দিলো বরুণ ধাওয়ানের গাড়ি!

প্রতিনিধি: / ১১১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

বলিউড তারকাদের বিভিন্ন ধরনের খামখেয়ালিপনার গল্প অনেকেই কম-বেশি জানেন। সালমান খান নাকি একসময় পথে শুয়ে থাকা মানুষদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিলেন। সে ঘটনায় তাকে অনেক ঝামেলায় পড়তে হয়েছে। এবার বরুণ ধাওয়ানের গাড়ি এক পথচারীকে প্রচণ্ড ধাক্কা দিয়েছে। বরুণ ধাওয়ান এ মুহূর্তে ব্যস্ত তার ‘সানি সংস্কারি’ সিনেমাটি নিয়ে। বাড়ি থেকে বেরিয়ে কোথাও যাচ্ছিলেন। পরনে জিমের পোশাক। সেই সময় অভিনেতার গাড়িচালক নাকি ধাক্কা মারেন এক পথচারীকে। সেই পথচারীকে সমবেদনা জানানোর পরিবর্তে উল্টা ধমক দেওয়া শুরু করেন চালক। গাড়ির ভেতরেই ছিলেন বরুণ ধাওয়ান। দুই পক্ষের বাগবিতণ্ডার মাঝে চলে আসে ট্র্যাফিক পুলিশ। পুলিশকে ওই পথচারী বলেন, ‘এই লোকটা গোটা গাড়িটাই আমার উপর তুলে দিচ্ছিল।’ সেই সময় গাড়ি থেকে নেমে আসেন বরুণ। দুই পক্ষকেই শান্ত করার চেষ্টা করেন এ অভিনেতা। শেষমেশ পুলিশ ছেড়ে দেয় বরুণের গাড়ি। অভিনেতার উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছে সোশ্যাল মিডিয়ায় বাসিন্দারা। পুরো পরিস্থিতিটাকে যেভাবে ঠান্ডা মাথায় বরুণ সামাল দেন সেটার প্রশংসা করেছেন সবাই।


এই বিভাগের আরো খবর