সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সৃজিতের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন মিথিলা

প্রতিনিধি: / ৯১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। বিশেষ করে, সাবেক স্বামী, গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান-এর সঙ্গে দীর্ঘ ১১ বছরের দাম্পত্যের ইতি টানার পর থেকেই যেন আলোচনার রাশ আর টানতে পারেননি তিনি। এরপর ওপার বাংলার গুণী পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করে নতুন জীবনের সূচনা করলেও, চর্চা যেন কিছুতেই পিছু ছাড়ছে না মিথিলার। একটা সময় এই দম্পতির সুখের সংসার নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তবে এখন চিত্রটা পাল্টেছে। সৃজিতের সঙ্গে মিথিলার এক ছাদের নিচে না থাকা নিয়ে শুরু হয়েছে তুমুল গুঞ্জন। তাদের দাম্পত্য জীবনে কি তাহলে চিড় ধরেছে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে দুই বিনোদন পাড়ায়। সম্প্রতি একটি পডকাস্টে এসে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। মিথিলার মন্তব্যগুলো গুঞ্জনের পালে আরও জোর হাওয়া দিয়েছে। তিনি বলেন, ‘২৪-এর জুলাইয়ের পর থেকে এখন পর্যন্ত আমি (কলকাতা) যাইনি। আমার ভিসা নেই।’ মিথিলার এই মন্তব্যের পরই প্রশ্ন ওঠে, সৃজিতের সঙ্গে তার সম্পর্ক কি সত্যিই তলানিতে? পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চান, সৃজিত মুখার্জি এখনও তার স্বামী রয়েছেন কিনা। এই প্রশ্নে কিছুটা ধোঁয়াশা তৈরি করে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।’ তিনি এখন আপনার হাজবেন্ড এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী জানান, হ্যাঁ পাসপোর্টে তার নামটিও রয়েছে।

 


এই বিভাগের আরো খবর