সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমি এখনো অভিনয় শিখছি : তমা মির্জা

প্রতিনিধি: / ৬৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ অক্টোবর, ২০২৫

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা। অভিনয়ে নিজের মেধা ও দক্ষতা প্রমাণ করে তিনি জয় করে নিয়েছেন দর্শকের মন। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয় ও গান নিয়ে অকপট মন্তব্য করেছেন এই নায়িকা। নিজেকে তিনি এখনো একজন শিক্ষানবিশ মনে করেন। অভিনয় জীবন নিয়ে তমা মির্জার মন্তব্য, ‘আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরো ভালো করা উচিত। তো চেষ্টা করছি, দেখা যাক কি হয়।’ গান শোনার প্রতি নিজের তীব্র ভালোবাসার কথা জানিয়ে নায়িকা বলেন, ‘আমি কিন্তু গান শুনতে অনেক পছন্দ করি। যখনই আমার থাকে ফ্রি টাইম, কাজ নেই, আমার দেখা যায় হয় আমি মুভি দেখি না হলে গান শুনি। রোমান্টিক গানও ভালো লাগে, স্যাড সংও ভালো লাগে, কাওয়ালীও ভালো লাগে। আমি গান গাইতে পারি না, আমার গানের গলা খুব খারাপ।’ তমার ভাষ্যে, ‘আমার মনে হয় এটা একদমই গড গিফটেড। কারণ এই যে যেমন ওদের গান শুনছি, কি অসাধারণ সুর। আমাকে আল্লাহ ওই জিনিসটা দেয় নাই। আমাকে অভিনয়ের হয়তো একটা দক্ষতা দিয়েছে, ওইটা দিয়েই আমি চেষ্টা করছি মানুষের মন জয় করার।’


এই বিভাগের আরো খবর