সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ফাঁস হলো ‘কিং’এর অ্যাকশন দৃশ্য

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

বলিউড কিং শাহরুখ খানের আসন্ন ছবি ‘কিং’-এর সেট থেকে তার নতুন একটি লুক ফাঁস হয়েছে। ছবিটিতে নায়ককে হাতে বন্দুক নিয়ে অ্যাকশন দৃশ্যের জন্য প্রস্তুত হতে দেখা গেছে, যা সামাজিক মাধ্যমে বেশ আলোচনা সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ছবিটিতে দেখা যায়, শাহরুখ একটি ডকের কাছে কালো স্যুট ও ডার্ক সানগ্লাস পরে দাঁড়িয়ে আছেন। তার বাঁ হাতে ধরা একটি বন্দুক, যা দিয়ে তিনি কাউকে লক্ষ্য করছেন; যেই দৃশ্য ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকেই বলছেন, তার এই লুকটি ‘ডন’ সিনেমার কথা মনে করিয়ে দিচ্ছে। ছবিটির পরিচালক ও কলাকুশলীরা শুটিংয়ের দৃশ্য গোপন রাখার চেষ্টা করলেও এর আগেও শাহরুখের ভিন্ন কয়েকটি লুক ফাঁস হয়েছে। এর মধ্যে একটি ছবিতে তাকে সাদা চুলে এবং ট্যাটুতে দেখা যায়, যা দর্শকদের নজর কেড়েছে। শুরুতে সুজয় ঘোষের পরিচালনায় ‘কিং’ শুরু হলেও পরে এর পরিচালনার দায়িত্ব নেন সিদ্ধার্থ আনন্দ, যিনি শাহরুখের সফল সিনেমা ‘পাঠান’-এর পরিচালক। এই ছবিতে শাহরুখের সঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান। সুহানাকে একজন শিষ্যের ভূমিকায় দেখা যাবে, যাকে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে অভিনয় করা শাহরুখ প্রশিক্ষণ দিচ্ছেন। ছবিতে শাহরুখ-সুহানার পাশাপাশি রানি মুখার্জি, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মা-সহ একঝাঁক তারকা রয়েছেন। অ্যাকশন-থ্রিলারধর্মী এই ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


এই বিভাগের আরো খবর