সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

৬ বছর পর ঢাকায় আসছেন ‘দ্য ভয়েস অব জুনুন’ আলী আজমত

প্রতিনিধি: / ১২৯ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিনোদন: দীর্ঘ ছয় বছর পর আবারও বাংলাদেশের দর্শকদের জন্য মঞ্চ মাতাতে আসছেন পাকিস্তানি রক সংগীতশিল্পী আলী আজমত। সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার রাতে ভেরিফাইড ফেসবুকে তিনি নিজেই এই সফর নিশ্চিত করেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, “অবশেষে! আশা করি তোমাদের সবার সাথে দেখা হবে।” স্ট্যাটাসের সঙ্গে ভক্ত ভরা একটি মঞ্চের ছবি শেয়ার করেছেন তিনি।
গায়ক আলী আজমতের এটি তৃতীয় ঢাকা সফর। এর আগে দুইবার তিনি বাংলাদেশে পারফর্ম করেছেন। সর্বশেষ ২০১৯ সালে ঢাকার ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে অংশ নিয়েছিলেন। এবার ঢাকায় প্রথমবারের মতো একক কনসার্টে অংশ নেবেন আলী আজমত। কনসার্টটির শিরোনাম নির্ধারণ করা হয়েছে ‘আলী আজমত (দ্য ভয়েস অব জুনুন) লাইভ ইন ঢাকা’। তবে কনসার্টের তারিখ, স্থান ও আয়োজন সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি।
আলী আজমত পাকিস্তানের ‘জুনুন’ ব্যান্ডের অন্যতম সদস্য। ১৯৯১ সাল থেকে ২০০৫ পর্যন্ত এই ব্যান্ডে গান গেয়ে তিনি নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন এবং পরিচিত হয়েছেন ‘দ্য ভয়েস অব জুনুন’ নামে। ২০০৬ সালে ‘সোশ্যাল সার্কাস’ নামের নতুন ব্যান্ড গড়ে তোলেন, যা দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে।
তিনি অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যার মধ্যে রয়েছে ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘রঙিলা’, ‘নারে নারে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘সায়োনি’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘গরজ বরস’, ‘জিন্দা’ ইত্যাদি। গানের পাশাপাশি অভিনয় প্রতিভার কারণে আলী আজমত নিজ দেশ এবং বলিউডেও ব্যাপক পরিচিত।
এবারের ঢাকা সফর ও একক কনসার্টটি তার ভক্তদের জন্য এক নতুন অভিজ্ঞতা হবে, যেখানে তিনি তার পরিচিত সুর ও গান দিয়ে মঞ্চ মাতাবেন।


এই বিভাগের আরো খবর