সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেন হানিয়া আমির

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবারের মতো ঢাকায় এসেছিলেন। সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন তিনি। সফর শেষে গত রোববার মধ্যরাতে ঢাকাকে বিদায় জানান অভিনেত্রী। এর আগে আন্তর্জাতিক ব্র্যান্ড সানসিল্কের আমন্ত্রণে পূর্বঘোষণা অনুযায়ী গত শনিবার রাজধানীর শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজির হন হানিয়া আমির। সানসিল্কের নির্ধারিত কিছু শর্ত পূরণ করে সাধারণ দর্শকরাও প্রিয় তারকার সঙ্গে সরাসরি দেখা ও কথা বলার সুযোগ পান। এরপর গত রোববার সানসিল্ক আয়োজিত এঙ্ক্লুসিভ ফটোশুটে অংশ নেওয়ার পরই তিনি পাকিস্তানে ফিরে যান। সংক্ষিপ্ত সফর হলেও ঢাকার প্রতি আলাদা টান অনুভব করেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী। সফর শেষে হানিয়া আমির বলেন, বাংলাদেশের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তায় তিনি মুগ্ধ হয়েছেন। এর আগে ঢাকায় আসার প্রথম দিনেই সামাজিক মাধ্যমে বাংলায় লিখে ভক্তদের হৃদয় ছুঁয়ে দেন হানিয়া আমির। তার এ সফর ঘিরে ভক্তদের উচ্ছ্বাস যেমন তুঙ্গে ছিল, ঠিক তেমনি নানা পরিকল্পনাও করেন এ অভিনেত্রী। সামাজিক মাধ্যমে বাংলাদেশি ভক্তদের জানান উষ্ণ অভ্যর্থনা। একটি ছবি শেয়ার করে ক্যাপশনে হানিয়া আমির লেখেন-আসসালামুয়ালাইকুম, বাংলাদেশ কেমন আছ?’ সঙ্গে যোগ করেন বাংলাদেশ ও পাকিস্তানের পতাকার ইমোজি। মুহূর্তেই নেটিজেনরা তাকে ভালোবাসা ও শুভেচ্ছায় ভরিয়ে দেন।


এই বিভাগের আরো খবর