সর্বশেষ :
এলপি গ্যাসের ভ্যাট কমানোর সিদ্ধান্ত, বাজারে দাম কমার ইঙ্গিত ববিতা, শফিক রেহমান ও আইয়ুব বাচ্চুসহ একুশে পদক পাচ্ছেন ১০ জন রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: মোরেলগঞ্জে হরিণ প্রতীকের প্রচার-প্রচারণায় তুঙ্গে দাঁড়িপাল্লার জনসভা ঘিরে কুতুবদিয়ায় নির্বাচনী উত্তাপ, ৫০ হাজার মানুষের সমাগমের প্রত্যাশা পাইকগাছায় ধানের শীষ প্রতীকের পক্ষে সনাতনী সমাবেশে জনতার ঢল সাংবাদিকের সঙ্গে পাইলটের উত্তপ্ত বাক্যবিনিময় নিয়ে কোয়াবের উদ্বেগ শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো ইংলিশরা শেষ মিনিটের গোলে জয় পেলো আর্সেনাল কোপা দেল রে সেমির টিকেট পেলো বার্সেলোনা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিতর্কে জড়ালেন সাই পল্লবী

প্রতিনিধি: / ১০৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

সমুদ্রের নীল ঢেউ পেরিয়ে এবার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। ভারতের জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে এবার দেখা যাবে ‘রামায়ণ’-এর সীতার ভূমিকায়। কিন্তু চরিত্রে ঢোকার আগেই বিতর্কে জড়ালেন তিনি। ছুটি কাটাতে গিয়ে সমুদ্রের ধারে সাঁতারের পোশাকে তোলা ছবিগুলো শেয়ার করতেই যেন আগুন জ্বলে উঠল সোশ্যাল মিডিয়ায়। অনেকে প্রশংসায় ভাসালেও ,আবার অনেকে তুলেছেন তীব্র সমালোচনার ঝড়, এমনকি গালিগালাজও চলছে নির্দ্বিধায়। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সাই পল্লবীর বোন পূজা সোশ্যাল মিডিয়ায় ছবিগুলো শেয়ার করেছেন। ভাইরাল ছবিতে সাঁতারের পোশাক পরা পল্লবীকে দেখেই চক্ষু চড়কগাছ নেটিজেনদের। কেউ বলেন, ‘তাহলে পর্দার সীতা, সাই পল্লবীও বাস্তব জীবনে বিকিনি পরেন?’ আবার কেউ লিখেছেন, ‘আপনিও প্রমাণ করলেন যে আপনিও অন্যসব নায়িকার মতোই, ঐতিহ্যবাহী পোশাকের কথা ভুলে যান মাঝেমধ্যেই।’ আবার অনেকের প্রশ্ন, ‘যদি সাই পল্লবীও স্লিভলেস এবং ছোট পোশাক পরে সমুদ্রে যেতে পারেন, তাহলে আর কোন নায়িকা ভারতীয় সংস্কৃতি রক্ষা করবেন?’ এদিকে ‘রামায়ণ’-এ তার ভূমিকা নিয়েও অনেকেই প্রশ্ন তুলেছেন। ট্রলিং বাড়ার সঙ্গে সঙ্গে অভিনেত্রীর ভক্তরাও তাকে সাপোর্ট করতে এগিয়ে আসেন। ভক্তরা লিখেছেন, ‘এটা পল্লবীর ব্যক্তিগত পছন্দ। ও কী পরবে না পরবে। সীতার ভূমিকায় অভিনয় করছেন বলে কি তবে জলের মধ্যে কি অভিনেত্রী শাড়ি পরে নামবে?’ কারও মতে আবার, ‘কেউ যখন সাঁতার কাটে তখন সাঁতারের পোশাকই তো পরবে। এটা তো যার যার নিজস্ব পছন্দ। অন্যের জীবনে হস্তক্ষেপ করা বন্ধ করুন।’ উল্লেখ্য, নিতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিতব্য এ সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে ‘রামায়ণ’ ছবিতে সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলেই। সম্প্রতি, নির্মাতা ছবিটির প্রথম লুকও শেয়ার করেছেন। যা দেখে রীতিমতো উচ্ছ্বসিত ভক্তরা। সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৮ নভেম্বর।


এই বিভাগের আরো খবর