সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হানিয়া আমিরকে আমি চিনি না: হাসান মাসুদ

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট ঘুরছে। যেখানে দাবি করা হয়েছে, শিল্পকলা একাডেমির একটি অনুষ্ঠানে অভিনেতা হাসান মাসুদের সঙ্গে হাত মেলাতে অসম্মতি জানিয়েছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। এ খবরটি একেবারে ভুয়া বলে জানিয়েছেন হাসান মাসুদ। ওই পোস্টে বলা হয়েছে, ‘শিল্পকলায় হানিয়া আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে তারকাদের এক বিশাল মিলনমেলার উৎপত্তি হয়। বাংলাদেশের ছোট-বড় সব তারকারাই সেখানে উপস্থিত ছিল। যেমন আরশ খান, মিলন মালহোত্রা, আদনান আদি, মুন্না খান, মৌসুমীর স্বামী ও মহানায়ক রুবেলসহ আরও অনেকে। হাসান মাসুদও তাদের সঙ্গে ছিলেন। হানিয়া আমির একে একে সবার সঙ্গে হাত মেলালেন। যখন হাসান মাসুদ হাত মেলানোর জন্য নিজের ডান হাত বাড়িয়ে দিলেন, পাকিস্তানি এই মডেল তখন তার সঙ্গে হাত মেলাতে আপত্তি জানান। মূলত হাসান মাসুদ দেখতে কালো বলেই তার সঙ্গে হাত মেলাননি হানিয়া আমির।’ এ বিষয়ে হাসান মাসুদ বলেন, ‘এমন কোনো ঘটনা আমার জানা নেই। হানিয়া আমিরকেই আমি চিনি না। তিনি কবে বাংলাদেশে এসেছেন, তা জানাও আমার কথা নয়। বলা দরকার, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সানসিল্কের আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির।


এই বিভাগের আরো খবর