সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হাসপাতালে ভর্তি হলেন দেলোয়ার জাহান ঝন্টু

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ঢাকাই সিনেমার গুণী নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু অসুস্থ। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, চোখের সমস্যায় ভুগছেন তিনি। এরই মধ্যে তার চোখে একটি অপারেশনও করা হয়েছে। তার পরিবার সূত্রে নিশ্চিত হওয়া গেছে, ঝন্টুর চোখের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিকে নির্মাতা ও প্রযোজক এম এন ইস্পাহানি ফেসবুকে দেলোয়ার জাহান ঝন্টুর শারীরিক অবস্থার খবর জানিয়েছেন। তিনি লেখেন, ‘দেলোয়ার জাহান ঝন্টু। একজন পরিপূর্ণ সাদা মনের মানুষ। আল্লাহর রহমতে সাকসেসফুলি চোখের অপারেশন সম্পন্ন হয়েছে। দোয়া করবেন।’ এই পোস্টে তিনি হাসপাতালের বিছানায় শয্যাশায়ী ঝন্টুর ছবিও প্রকাশ করেন। পোস্ট সিনেমাপ্রেমীদের নজর কেড়েছে। অনেকে গুণী নির্মাতার জন্য দোয়া করেছেন। চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর লিখেছেন, ‘অনেক দোয়া….’ দেলোয়ার জাহান ঝন্টু চার দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র অঙ্গনে সক্রিয়। এ পর্যন্ত তিনি ৮৮টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের পরিচালিত সর্বাধিক চলচ্চিত্র। এছাড়া তিনি সাড়ে তিন শতাধিক চলচ্চিত্রের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে তিনিই একমাত্র ব্যক্তি যিনি টাইটেলে সবচেয়ে বেশি পরিচিতি ব্যবহার করেছেন-কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ রচয়িতা, পরিচালক, গীতিকার, সুরকার, প্রযোজক, চিত্রগ্রাহক, চলচ্চিত্র সম্পাদক, সংগীত পরিচালকসহ আরও অনেক শাখায় তার অবদান রয়েছে। বর্তমানে তিনি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অপারেশন জ্যাকপট’ নির্মাণে যুক্ত রয়েছেন। ছবিটি পরিচালনায় রয়েছেন তিনি নিজেই। তার সঙ্গে রয়েছেন কলকাতার নির্মাতা রাজীব বিশ্বাস। ছবিটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কিবরিয়া। প্রযোজক হিসেবে আছেন অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী। তবে ছবিটির ভবিষ্যৎ আপাতত অনিশ্চিত।


এই বিভাগের আরো খবর