সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালয়ালম অভিনেতা মোহনলাল

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

ভারতীয় সিনেমায় দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ৫৩তম দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মালয়ালমের জনপ্রিয় অভিনেতা মোহনলাল। ২০২৩ সালের এই সম্মাননার ঘোষণা দিয়েছে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। গত শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া ঘোষণায় জানানো হয়, দুই প্রজন্ম ধরে মোহনলালের অভিনয়যাত্রা দর্শককে অনুপ্রাণিত করছে। মালয়ালমসহ তেলেগু, তামিল, কন্নড় ও হিন্দি সিনেমায় সমান দক্ষ অভিনয়ের জন্য তাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত হবে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান, সেখানেই মোহনলালকে সম্মাননা দেওয়া হবে। এ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে আসছেন মোহনলাল। মালয়ালমসহ বিভিন্ন ভাষার সাড়ে তিনশোর বেশি ছবিতে কাজ করেছেন তিনি। এর আগে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার স্বীকৃতি পেয়েছেন এই অভিনেতা, পরিচালক ও প্রযোজক। ভারতের চলচ্চিত্র অঙ্গনের অন্যতম বড় এই পুরস্কারটি দেশটির সিনেমায় আজীবন অবদানের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।


এই বিভাগের আরো খবর