সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বলিউডের চিত্রগ্রাহক শাকিবের প্রিন্স সিনেমায় আসছে

প্রতিনিধি: / ১৮৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫

ঢালিউডে আসছে নব্বই দশকের ঢাকা শহরের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে নির্মিত নতুন ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকছেন মেগাস্টার শাকিব খান। আবু হায়াত মাহমুদের পরিচালিত এই সিনেমায় থাকছে রোম্যান্স, ক্রাইম আর অ্যাকশনের মিশেল। এরই মধ্যে ছবি ঘিরে এল এক সুসংবাদ; এতে যুক্ত হয়েছেন বলিউডের নামী চিত্রগ্রাহক অমিত রায়, যা নিঃসন্দেহে ছবির মান আরও সমৃদ্ধ করবে বলে আশা। গত শনিবার সন্ধ্যায় প্রযোজনা সংস্থা ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস সামাজিক মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। ‘প্রিন্স’ সিনেমায় অমিত রায়ের যুক্ত হওয়ার খবর জানিয়ে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘প্রিন্স এখন কিংবদন্তীর লেন্সে! বাংলাদেশি সিনেমা এবার দেখতে যাচ্ছে এমন ভিজ্যুয়াল, যা আগে কখনো দেখা যায়নি।’ এদিকে অমিত রায়ের যুক্ত হওয়া প্রসঙ্গে নির্মাতা আবু হায়াত মাহমুদ গণমাধ্যমে বলেন, ‘আমরা শুরু থেকেই বলছিলাম প্রিন্স হবে লার্জার দ্যান লাইফ এঙ্পেরিয়েন্স। সেই ভিশনকেই শক্তিশালী করতে আমাদের সঙ্গে যুক্ত হলেন অমিত রায়। আমি নিশ্চিত, তিনি বাংলাদেশের দর্শকদের জন্য এমন ভিজ্যুয়াল নিয়ে আসবেন, যা আগে কেউ দেখেনি।’ উল্লেখ্য, নির্মাতা রামগোপাল ভার্মার টিমে যুক্ত হয়ে চিত্রগ্রাহক হিসেবে নিজের যাত্রা শুরু করেন অমিত রায়। কাজ করেছেন ‘নিঃশব্দ’, ‘দাস কাহানিয়া’, ‘সরকার রাজ’, ‘দম মারো দম’, ‘লাভ আজকাল’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’- এর মতো সিনেমার চিত্রগ্রাহক হিসেবে।


এই বিভাগের আরো খবর