Dhaka ০৯:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‎কুতুবদিয়ায় বড়ঘোপ ইউপির দায়িত্বভার গ্রহণ করলেন প্রেসক্লাব সভাপতি ছোটন

  • Reporter Name
  • Update Time : ০১:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫
  • ২০১ Time View

কুতুবদিয়া প্রতিনিধি: ‎কুতুবদিয়া উপজেলার বড়ঘোপ ইউনিয়ন পরিষদের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

‎রবিবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যথোয়াই প্রু মারমা’র উপস্থিতিতে কুতুবদিয়া সহকারী কমিশনার (ভূমি) অত্র ইউপির দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মোহাম্মদ সাদাত হোসেন  আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে দিয়ে বিদায় নেন। এসময় কুতুবদিয়া প্রেসক্লাবের সভাপতি আ.ন.ম শহীদ উদ্দিন ছোটন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

‎‎এদিন ইউনিয়ন পরিষদের হল রুমে বিদায়ী প্রশাসক সাদাত হোসেনের সম্মানে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।‎‎অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য নির্বাচনী ট্রাইবুনালে মামলায় জিতে চেয়ারম্যান পদ ফিরে পেয়ে গত সোমবার (১ সেপ্টেম্বর২৫) কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন এঁর কার্যালয়ে শপথ পাঠ করেন তিনি।

Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেরহাটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎কুতুবদিয়ায় বড়ঘোপ ইউপির দায়িত্বভার গ্রহণ করলেন প্রেসক্লাব সভাপতি ছোটন

Update Time : ০১:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫