সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অশ্লীল স্পর্শের শিকার হয়েছিলেন অক্ষয়

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

কে বলেছে নির্যাতন কেবল নারীরাই সহ্য করেন? বাস্তবটা কিন্তু একেবারেই ভিন্ন। নির্যাতনের শিকার হতে হয় পুরুষদেরও। কেউ চুপ করে যন্ত্রণা সহ্য করেন, কেউ আবার সাহস করে করেন প্রতিবাদ। বলিউডের জনপ্রিয় অক্ষয় কুমারও একসময় মুখ খুলেছিলেন নিজের শৈশবের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে। যা শুনলে শিউরে উঠবেন আপনি। ছোটবেলায় নোংরা মানসিকতার শিকার হয়েছিলেন তিনি। নিজের জীবনের সেই অন্ধকার অধ্যায় সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে প্রকাশ করেছেন যেন বাবা-মায়েরা ভবিষ্যতে আরও সতর্ক হতে পারেন। সেই সাক্ষাৎকারে অক্ষয় জানান, তার সঙ্গে যখন এই ঘটনা ঘটে তখন তার বয়স মাত্র ছয় বছর। প্রতিবেশীর ফ্ল্যাটে যাচ্ছিলেন তিনি। লিফটে একাই উঠেছিলেন। সঙ্গে ছিলেন লিফটম্যান। কিন্তু রক্ষকই যে ভক্ষক তা বুঝতে পারেননি অক্ষয়। অভিনেতা আরও জানান, আচমকাই তাকে ছুঁতে শুরু করে সেই ব্যক্তি। এক পর্যায়ে অশ্লীলভাবে ছুঁতে থাকে তার স্পর্শকাতর স্থানে। অক্ষয় তখন ছোট তবে যা হচ্ছে তা যে ঠিক হচ্ছে না সেটা আঁচ পেয়েছিলেন তিনি। সেখান থেকে কোনো মতে বেরিয়ে সবটা এসে বাবা-মাকে জানান তিনি। এমনকি বাবা-মা তার অভিযোগকে গুরুত্ব দিয়েছিলেন। পরে ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছেও অভিযোগ জানানো হয় এবং ধরা পড়ে সেই ব্যক্তি। অক্ষয় বিচার পেয়েছিলেন। তবে ‘চাইল্ড মোলেস্টেশন’ বা শিশুদের ওপর নির্যাতনের ঘটনা সামনে আসে প্রতিনিয়ত। এ মুহূর্তে গোটা ভারত উত্তাল আরও এক নির্যাতনের ঘটনায়। চিকিৎসকে খুন ও ধর্ষণের ঘটনায় আজও চলছে প্রতিবাদ। জনরোষ বাড়ছে ক্রমশ।


এই বিভাগের আরো খবর