সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘সুপারম্যানে’র সিক্যুয়েল নিয়ে আসছেন জেমস গান

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

ডিসি স্টুডিওসের কর্ণধার জেমস গান তার ব্লকবাস্টার হিট ‘সুপারম্যান’-এর সিক্যুয়েলের ঘোষণা দিয়েছেন। এতে সুপারম্যান চরিত্রে আগের মতোই থাকছেন ডেভিড কোহেনসওয়েট। জেমস গান নিজেই তার এঙ্ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে নতুন সিনেমার খবরটি নিশ্চিত করেছেন। নতুন এই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘ম্যান অফ টুমরো’ ২০২৭ সালের ৯ জুলাই এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। জেমস গান তার পোস্টে সুপারম্যান ও লেঙ্ লুথরের একটি কমিক বইয়ের ছবিও যুক্ত করেছেন। এতে অনেকেই ধারণা করছেন যে, নতুন সিনেমায় লুথর সরাসরি সুপারম্যানের সঙ্গে যুদ্ধে নামবেন। আগের সিনেমায় লুথর তার ক্লোন দিয়ে সুপারম্যানকে মারতে ব্যর্থ হয়েছিল। এবার তিনি নিজেই একটি অত্যাধুনিক স্যুট বানিয়ে মাঠে নামবেন বলে কমিঙ্ েইঙ্গিত দেওয়া হয়েছে। গত আগস্টে ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির সিইও ডেভিড জাসলাভ এই সিক্যুয়েলের খবর নিশ্চিত করেছিলেন। জেমস গান নিজেই এই নতুন সিনেমার চিত্রনাট্য লিখবেন এবং পরিচালনা করবেন। চলতি বছর ১১ জুলাই মুক্তি পাওয়া ‘সুপারম্যান’ বঙ্ অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। বিশ্বব্যাপী ৬১১ মিলিয়ন ডলারেরও বেশি আয় করে এটি বছরের সর্বোচ্চ আয় করা সুপারহিরো সিনেমার তালিকায় জায়গা করে নেয়। ‘ম্যান অফ টুমরো’ মুক্তির আগেই ২০২৬ সালে ডিসি ইউনিভার্সের আরও দুটি সিনেমা মুক্তি পেতে চলেছে-একটি হলো মিলি অ্যালকক অভিনীত ‘সুপারগার্ল’ এবং অন্যটি জেমস ওয়াটকিন্সের পরিচালনায় হরর ফিল্ম ‘ক্লেফেস’।


এই বিভাগের আরো খবর