সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সোনাক্ষী সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভে ঝাড়লেন

প্রতিনিধি: / ১৫৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

একটি দোকানের বিজ্ঞাপনের জন্য বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার ছবি ব্যবহার করায় বেজায় চটেছেন শত্রুঘ্নকন্যা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন তিনি। এদিন বিভিন্ন ই-কমার্সের ওয়েবসাইটে বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নিজের ছবি দেখেই নাকি রীতিমতো চমকে যান সোনাক্ষী। তারপরেই নিজের ইনস্টাগ্রামে এমন পোস্ট করেন তিনি। সেখানে অভিনেত্রী লেখেন, ‘আমি নিজে প্রায়শই অনলাইনে কেনাকাটা করার করায় এ ঘটনা আমার চোখে পড়ে। এটা কীভাবে সম্ভব? কোনো অনুমতি ছাড়া কারও ছবি কীভাবে ব্যবহার করা সম্ভব? এটা নিতান্তই একটা সৌজন্য, এবং তা বজায় রাখা উচিত।’ তিনি আরও লেখেন, ‘যে কোনো কারো ছবি এভাবে ব্যবহার করার আগে অনুমতি নেওয়া প্রয়োজন। ঠিক সেভাবেই আমার ছবিগুলো ব্যবহারের আগে অবশ্যই আমার অনুমতি নেওয়া প্রয়োজন ছিল। এই ঘটনাটা আমি মেনে নিতে পারছি না।’ সোনাক্ষী একইসঙ্গে তার পোস্টে প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করে আরও লেখেন, ‘যখন একজন শিল্পী কোনো পোশাক বা গয়নায় সেজে ওঠে তখন তার যথাযথ কৃতিত্ব সংশ্লিষ্ট ব্র্যান্ডকে দেওয়া হয়। এভাবে ছবি ব্যবহার করলে তা থেকে মানুষের ধারণা হবে সেই ছবিগুলো আপনার ব্র্যান্ডের। মানুষের মধ্যে কোনো ভ্রান্ত ধারণা তৈরি হওয়ার আগে সচেতন হন। শুধু তাই নয় আমি আইনি পদক্ষেপ নেওয়ার আগে আমার ছবিগুলো আপনাদের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলুন। নাহলে আমাকে অন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।’


এই বিভাগের আরো খবর