সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আবেদনময়ী রূপে ধরা দিলেন কুসুম শিকদার

প্রতিনিধি: / ১৩২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

জনপ্রিয় অভিনেত্রী কুসুম শিকদার। দীর্ঘদিন ধরেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনয়গুণে, পাশাপাশি তার রূপ-লাবণ্য দিয়ে কেড়েছেন ভক্তদের নজর। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে কুসুমের নতুন কিছু ছবি। সেখানে তাকে দেখা গেছে আকর্ষণীয় বেগুনি রঙের পোশাকে। ছবিগুলোতে যেমন হাসিমুখে ধরা দিয়েছেন, আবার আবেদনময়ীও হয়ে উঠেছেন। এছাড়াও কুসুমের সাজসজ্জা ও পোশাকের এলিগ্যান্স মুগ্ধ করেছে তার ভক্তদের। এক নেটিজেন কুসুমের ছবি শেয়ার করে লিখেছেন, ‘বয়স তো শুধু ক্যালেন্ডারের সংখ্যা মাত্র। আজও তিনি আগের মতোই ফিট, প্রাণবন্ত আর এলিগ্যান্ট। একজন আদর্শ অভিনেত্রী যেমন হওয়া উচিত, তিনি তার উজ্জ্বল উদাহরণ।’ এই মন্তব্যের সঙ্গে একমত হয়েছেন তার অসংখ্য ভক্ত। ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী নিজের বয়স আড়াল করেন না। কুসুম নিজেই জানিয়েছেন, তিনি স্টারডম নিয়ে চলেন না, তাই বয়স লুকোনোর প্রশ্নই আসে না। বয়স বাড়লেও তার লাবণ্যে কোনো ছাপ পড়েনি বললেই চলে। বরং তার প্রাণবন্ত উপস্থিতি ভক্তদের মুগ্ধ করছে বারবার। এদিকে কাজের ক্ষেত্রেও ফের সক্রিয় হয়েছেন কুসুম। একসময় বিপুল জনপ্রিয়তা ও প্রশংসা কুড়ালেও কিছু সময় দর্শকের চোখের আড়ালে ছিলেন কুসুম। তবে সম্প্রতি তিনি কাজের দুনিয়ায় ফিরেছেন এবং নতুন উদ্যমে আবারও লাইমলাইটে জায়গা করে নিচ্ছেন।


এই বিভাগের আরো খবর