সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

‘ভালোবাসা’র সংজ্ঞা দিলেন মাহি

প্রতিনিধি: / ১৩৮ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

বর্তমান সময়ের একজন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে তুলে ধরে দর্শকের মন কেড়েছেন। কিন্তু মাঝে মাঝেই নানা বিতর্ক তৈরি হয় এই অভিনেত্রীকে ঘিরে; কখনো নেচে, কিংবা কখনো বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলে হন সমালোচনার শিকার। সামাজিক মাধ্যমে বেশ সরব সামিরা খান মাহি। প্রায়ই ভক্তদের কাছে নিজেকে মেলে ধরেন নানা রূপে, প্রকাশ করেন নানা আবেগ। এরই মধ্যে তার একটি পোস্টে এমনই কিছু প্রকাশ পেল; আর সেখানে উঠে এসেছে ‘ভালোবাসা’র এক অনন্য সংজ্ঞা। সম্প্রতি সামিরা খান মাহি এক ফেসবুক পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। সেখানে এই অভিনেত্রী লেখেন, ‘ভালোবাসা মানে শুধু হাত ধরা নয়, এটা একটুখানি ভরসা, যেখানে ক্লান্ত হৃদয় শান্তি খুঁজে পায় নীরবে।’ সম্প্রতি রাতারগুল সোয়াম্প ফরেস্টে বেড়াতে যান মাহি। সেখান থেকে চাষিদের ‘মাথাল’ মাথায় দিয়ে সেই স্থানটি উপভোগ করতে দেখা যায় তাকে। তারই কিছু ছবি প্রকাশ করে ক্যাপশনে কথাগুলো লেখেন মাহি। মাহির এই ছবি ও পোস্ট মুহূর্তেই মন কেড়েছে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। পোস্টটিতে নানা ধরনের রিঅ্যাকশন দেওয়ার পাশাপাশি মন্তব্য করছেন নেটিজেনরা; সেখানে অনেককেই জবাব দিয়েছেন অভিনেত্রী।


এই বিভাগের আরো খবর