সর্বশেষ :
কলম্বিয়ায় ১২৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত, মৃত বেড়ে ৬৬ যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, এলাকাবাসীকে ঘরে থাকার নির্দেশ ইরানে হামলা করতে নেতানিয়াহু ট্রাম্পকে রাজি করিয়েছিলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, ট্রাম্পের দাবি ‘ভুয়া’ বলল ইরান নির্বাচিত নতুন সরকারের কঠোর হুঁশিয়ারিতেও অব্যাহত মব সন্ত্রাস ব্রাহ্মণবাড়িয়ায় ৯ গ্রামের মধ্যে সংঘর্ষে নিহত ২, আহত অর্ধশতাধিক আইএমএফ বৈঠকের পর অর্থমন্ত্রী বললেন, বাজেটে প্রতিফলিত হবে বিএনপির ইশতেহার বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের জন্য ১০ লাখ টাকার ঋণ সুবিধা তেলের মজুদ নিয়ে শঙ্কা নয়, অতিরিক্ত কেনাকাটাই সংকটের কারণ: জ্বালানিমন্ত্রী ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে প্রথম বৈঠক, আলোচনায় ৪০টি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মিম স্বামীকে নিয়ে থাইল্যান্ডে উড়াল দিলেন

প্রতিনিধি: / ১১৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

অনেক দিন ধরেই সিনেমা থেকে দূরে ঢালিউড অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। কাজের দীর্ঘ অবসর। অবসর পেলেই অভিনেত্রী ছুটে যান দূরদেশে। প্রায়ই তাকে দেখা যায় দেশের বাইরে ঘুরতে। কখনো কাজের সূত্রে, আবার কখনো অবকাশযাপনে। কখনো শ্রীলংকা, মালদ্বীপ, আবার কখনো সিঙ্গাপুরে। একেক সময় একেক দেশে ঘুরতে যান অভিনেত্রী। বরাবরের মতোই তার সফরসঙ্গী থাকেন স্বামী সনি পোদ্দার। এবারও তার ব্যতিক্রম নয়। ছুটি কাটাতেই স্বামীকে নিয়ে বেরিয়ে পড়েন নতুন কোনো গন্তব্যে। সেই ধারাবাহিকতায় এবার স্বামীকে নিয়ে উড়াল দিলেন থাইল্যান্ডে। সম্প্রতি থাইল্যান্ড সফর থেকে একাধিক পোস্টে নিজের রঙিন মুহূর্তগুলো ভক্তদের মাঝে শেয়ার করে নিয়েছেন মিম। সামাজিক মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা গেছে, ব্যাংককের একটি কফিশপে হালকা বেগুনি পোশাকে, কখনো হাতে ড্রিংকস, কখনো জানালার পাশে দাঁড়িয়ে ক্যামেরায় ধরা দিয়েছেন অভিনেত্রী। যেখানে স্বামী সনির সঙ্গে পাশাপাশি বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে দেখা যায় মিমকে। অন্য ছবিতে সাদা পোশাকে ক্যাফের সামনে হাসিমুখে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। আরেক ছবিতে দেখা যায় পাহাড়-সমুদ্রে যেন তারা মিশে আছেন তাদের অবকাশ সৌন্দর্যে। বিদ্যা সিনহা মিমের রোমান্স মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। বেশ নজর কেড়েছেন তার ভক্ত-অনুরাগীদের। অভিনেত্রীর লুক ও স্টাইলের প্রতিও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।


এই বিভাগের আরো খবর